আমেরিকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা

মসজিদে হামলার হুমকির অভিযোগে ম্যাডিসন হাইটসে সন্দেহভাজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৬:০৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৬:০৭:৫১ অপরাহ্ন
মসজিদে হামলার হুমকির অভিযোগে ম্যাডিসন হাইটসে সন্দেহভাজন গ্রেপ্তার
ম্যাডিসন হাইটস, ১ জুলাই : গত সপ্তাহে ম্যাডিসন হাইটসের একটি মসজিদকে লক্ষ্য করে হুমকি দেওয়ার অভিযোগে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার এক বিবৃতিতে ম্যাডিসন হাইটস পুলিশ বিভাগ জানায়, তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে ১১ মাইল রোডের কাছে ডেকুইন্ড্রে রোডের ২৭০০০ ব্লকে অবস্থিত ইসলামিক কমিউনিটি সেন্টারকে লক্ষ্য করে দেওয়া হুমকির ঘটনায় জড়িত সন্দেহে ওই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ গঠনের জন্য মামলার তথ্য-প্রমাণ ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটরের কার্যালয়ে পাঠানো হবে।
ম্যাডিসন হাইটস পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, "বিদ্বেষমূলক অপরাধকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি এবং আমাদের শহরের সব ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
পুলিশ আরও জানায়, ইসলামিক কমিউনিটি সেন্টারের সদস্যদের তদন্তের এই অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়েছে। তবে তদন্ত চলমান থাকায় এ বিষয়ে আপাতত আর কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স