আমেরিকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

৪০তম ফোবানা উপলক্ষে ভার্জিনিয়ায় প্রবাসীদের ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৬:৩৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৬:৩৫:৪৫ অপরাহ্ন
৪০তম ফোবানা উপলক্ষে ভার্জিনিয়ায় প্রবাসীদের ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত
ভার্জিনিয়া, ১ জুলাই : ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে অবস্থিত দেরা রেস্টুরেন্টে ফোবানার ৪০তম সম্মেলন উপলক্ষে লস অ্যাঞ্জেলেস ফোবানা কনভেনর ও হোস্ট কমিটির উদ্যোগে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ জুন শনিবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়া অঞ্চলের ফোবানার সদস্যরা অংশ নেন। দুপুরের এই সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ফোবানার সদস্য, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি এন্থনি গোমেজ পিউসের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে ৪০তম ফোবানা সম্মেলনের কনভেনর ড. জয়নাল আবেদীন সম্মেলনের সার্বিক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “ওয়াশিংটন ফোবানার অন্যতম সমৃদ্ধ অধ্যায়। আমরা আশা করছি, সবার আন্তরিক সহযোগিতায় ৪০তম ফোবানা সম্মেলন সফলভাবে আয়োজন করা সম্ভব হবে।”
ফোবানার চেয়ারম্যান রবিউল করিম বেলাল বলেন, “৪০তম ফোবানা কনভেনশনকে ঘিরে ওয়াশিংটন অঞ্চলের প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই দৃষ্টান্তমূলক। ফোবানা একটি ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
ফোবানার সাবেক চেয়ারম্যান অ্যাটর্নি আলমগীর বলেন, “ড. জয়নাল আবেদীনের সঙ্গে ফোবানার সবার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি ফোবানার একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সংগঠক। অতীতেও তিনি সফল সম্মেলন উপহার দিয়েছেন। আমরা সবাই মিলে ৪০তম ফোবানা সম্মেলনকে সফল করব।”
ফোবানার নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এম. রহমান জহির বলেন, “লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। ড. জয়নাল আবেদীন সবাইকে সঙ্গে নিয়েই সম্মেলনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন।”
হোস্ট কমিটির সদস্যসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেন, “আমাদের প্রস্তুতি ভালোভাবেই এগিয়ে চলছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, সান ডিয়েগোসহ বিভিন্ন শহরের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা সবাইকে লস অ্যাঞ্জেলেসে এসে এই আয়োজনের অংশ হওয়ার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।”
ফোবানার সাবেক এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর বলেন, “ড. জয়নাল আবেদীন ফোবানার একজন অভিজ্ঞ ও ভেটেরান সংগঠক। তাঁর নেতৃত্বে আমরা একটি সফল ও স্মরণীয় ৪০তম ফোবানা সম্মেলন উপহার পাব বলে বিশ্বাস করি।”
ফোবানার সাবেক কোষাধ্যক্ষ ড. প্রিয়লাল কর্মকার বলেন, “ওয়াশিংটন অঞ্চলের ফোবানা টিম সব সময়ের মতো এবারও লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ফোবানার সদস্য এবং ফ্লোরিডার অরল্যান্ডোর বাসিন্দা বাবুল হাই বলেন, “লস অ্যাঞ্জেলেস দরের শহর হওয়া সত্ত্বেও অংশগ্রহণকারীদের সুবিধার কথা বিবেচনা করে হোস্ট কমিটি সিলভার প্যাকেজে বিশেষ ছাড় দিয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ। আমরা সবাইকে লস অ্যাঞ্জেলেসে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
৪০তম ফোবানার ফান্ডরেইজিং কমিটির চেয়ারম্যান কাজী নাহিদ বলেন, “লস অ্যাঞ্জেলেসের হোস্ট কমিটি দিন-রাত পরিশ্রম করে সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে। আমরা এ আয়োজন সফল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠানে ফোবানার অন্যতম স্পন্সর মাজহারুল হক ৪০তম ফোবানা সম্মেলনের জন্য উল্লেখযোগ্য আর্থিক অনুদানের ঘোষণা দেন এবং আনুষ্ঠানিকভাবে সেই অনুদান হোস্ট কমিটির কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ওয়াশিংটন ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু হানিফ বলেন, “ওয়াশিংটন ইউনিভার্সিটি সব সময় ফোবানার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। ফোবানা একটি চমৎকার সংগঠন। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনের সর্বাত্মক সাফল্য কামনা করছি।”
ওয়াশিংটন অঞ্চলের ফোবানার সদস্য এটিএম আলম বলেন, “শনিবার শহরে একাধিক অনুষ্ঠান থাকা সত্ত্বেও এত মানুষের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ।”
এ ছাড়া বক্তব্য দেন নুরুল আমিন, ৩৮তম ফোবানার সদস্যসচিব ও শিল্পী আবু রুমি, বাইটপোর সভাপতি ও লেখক শামসুদ্দিন মাহমুদ, বাগডিসির সাবেক সভাপতি করিম সালাউদ্দিন, ‘বাই’-এর সভাপতি দিলশাদ চৌধুরী, সোয়াইব চৌধুরী, রেদোয়ান চৌধুরী, মাহমুদ মেনন, কচি খান, কাজল, প্রদীপ ঘোষ এবং জাহিদ খানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে নুরুল আমিন বাগডিসির পক্ষ থেকে ১৭টি সিলভার প্যাকেজের ঘোষণা দেন। এছাড়া ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে সর্বমোট ৫০ হাজার মার্কিন ডলারের অনুদানের প্রতিশ্রুতি পাওয়া যায়।
সভার সমাপনী বক্তব্যে ৪০তম লস অ্যাঞ্জেলেস ফোবানা সম্মেলনের কনভেনর ড. জয়নাল আবেদীন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “ওয়াশিংটনবাসীর আন্তরিক সমর্থন আমাদের জন্য বড় অনুপ্রেরণা। হোস্ট কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।”
রাতে ফোবানার চেয়ারম্যান, কনভেনর এবং বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত ডেলিগেটরা স্থানীয় কমিউনিটির আয়োজিত একটি ওপেন-এয়ার কনসার্টে অংশ নেন। জনপ্রিয় শিল্পী পথিক হাসান ও মোজার পরিবেশনায় আয়োজিত এ কনসার্টে ওয়াশিংটন এলাকার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে ফোবানার চেয়ারম্যান, কনভেনর এবং বিভিন্ন অঙ্গরাজ্যের অতিথিরা মঞ্চে উঠে উপস্থিত দর্শকদের আগামী ৪০তম লস অ্যাঞ্জেলেস ফোবানা সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান এবং সম্মেলন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সরবরাহে ঘাটতি, মাধবপুরে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি

গ্যাস সরবরাহে ঘাটতি, মাধবপুরে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি