আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন
চোরের লক্ষ্য ক্যাশ, স্পর্শ করেনি মসজিদের দানবাক্স

মিশিগানে বাংলাদেশি রেস্টুরেন্টে চুরি

  • আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০৩:২৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০৩:২৪:৩৯ পূর্বাহ্ন
মিশিগানে বাংলাদেশি রেস্টুরেন্টে চুরি
ওয়ারেন, ২ জুলাই: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে বাংলাদেশি মালিকানাধীন আলিফ রেস্টুরেন্টে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী আরিফুর রহমান জানান, গত বৃহস্পতিবার (৩০ জুন) রাতে বিদ্যুৎ না থাকায় তারা রেস্টুরেন্টটি আগেভাগেই বন্ধ করে দেন। পরদিন সকাল ৮টার দিকে ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্ট খুলতে এসে তারা দেখতে পান, মূল প্রবেশদ্বার ও ক্যাশ রেজিস্টার ভাঙা। এরপরই বিষয়টি ওয়ারেন সিটি পুলিশকে জানানো হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, চোর ক্যাশ রেজিস্টার ও টিপসের টাকা নিয়ে গেলেও রেস্টুরেন্টে থাকা মসজিদের দানবাক্সের টাকা স্পর্শ করেনি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক

ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক