আমেরিকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

নিউইয়র্কে চার প্রবাসী সমাজকর্মী ও  রাজনীতিবিদকে বাকার সংবর্ধনা

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৬:০৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৬:০৭:৩৪ পূর্বাহ্ন
নিউইয়র্কে চার প্রবাসী সমাজকর্মী ও  রাজনীতিবিদকে বাকার সংবর্ধনা
নিউইয়র্ক, ৩ জুলাই: বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন (বাকা)-এর উদ্যোগে এক আন্তরিক আলাপন, মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে আগত চারজন বিশিষ্ট প্রবাসী সমাজকর্মী ও মূলধারার রাজনীতিবিদকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধিত অতিথিরা হলেন— নুকফ ইউকে-এর সভাপতি জুবেদ চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি ইব্রাহিম জাবেদ চৌধুরী, মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবির এবং সমাজকর্মী তাহমিদ চৌধুরী। সংবর্ধিত অতিথিরা বাকার আয়োজিত ‘বাংলামেলা’-য় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে নিউইয়র্ক সফর করেন।
গত ২৯ জুন ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনওয়াইপিডির লেফটেন্যান্ট বিলাল উদ্দিন, বাকার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন, রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের সভাপতি মাহবুব আলম, নিউইয়র্ক ল সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, অ্যাডভোকেট রেজওয়ানা রাজ্জাক সেতু, অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু এবং কমিউনিটি অ্যাকটিভিস্ট মোমেনুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশিকুল হক। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন লুকু, সহ-সভাপতি মাসুদা আহমদ, যুগ্ম সম্পাদক সোহেল আহমদ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সালমা সুমি।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ফয়সল আহমেদ, মোহাম্মদ লিয়াকত আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, সহ-সাংগঠনিক সম্পাদক নজমুল ইসলাম, প্রচার সম্পাদক শাহ ইকবাল রাজু, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আলিমুল ইসলাম বান্টি, দপ্তর সম্পাদক এম. ডি. লুৎফুর রহমান, কার্যনির্বাহী পরিষদের সদস্য চৌধুরী মোমিত তানিম, জুবায়ের আহমেদ, রাজনীতিবিদ মোমতাজ উদ্দিন, ইউছুফ হাওলাদার, সুমন আহমদ কবির, শেখ আক্তার হোসেন নান্নু, জাকির হোসেন বাচ্চু, জয়নুল ইসলাম, শামীম মিয়া, মোহাম্মদ আশিফ, সামাদ মিয়া জাকেরসহ আরও অনেকে।
সংবর্ধিত অতিথিরা এ সম্মাননা প্রদানের জন্য সংগঠনের নেতৃবৃন্দ ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা ইব্রাহিম জাবেদ চৌধুরী, জুবেদ চৌধুরী, সুমন কবির এবং তাহমিদ চৌধুরীর সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁদের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে সংবর্ধিত অতিথিদের হাতে সংগঠনের মনোগ্রাম-সংবলিত সম্মাননা স্মারক (প্ল্যাক) তুলে দেওয়া হয়। গভীর রাত পর্যন্ত বিপুল সংখ্যক কমিউনিটি সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় আবহে মিশিগান কালীবাড়িতে দুর্গাপূজা মেলা ৪ ও ১০ অক্টোবর

শারদীয় আবহে মিশিগান কালীবাড়িতে দুর্গাপূজা মেলা ৪ ও ১০ অক্টোবর