আমেরিকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা

নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরামের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৮:০৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৮:০৩:০৮ অপরাহ্ন
নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরামের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
নিউইয়র্ক, ৩ জুলাই॥ উৎসবমুখর পরিবেশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। নিউরসেলের গ্লেন আইল্যান্ড পার্কে গত ২১ জুন এ বনভোজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ইউ.এস.এ ইনক্—এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা: ইনামলু হক এমডি। বনভোজন ২০২৬—এর শুভ উদ্বোধন ঘোষণা করেন আমেরিকান বোর্ড অফ ইন্টারনাল মেডিসিনের সাবেক সহকারী অধ্যাপক ডাঃ রোমানা সি সবর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী রবিউজ্জামান ও কাজী কিং জাকির। এবারের আয়োজনের অন্যতম আকর্ষন ছিল সংগঠনের বিশেষ ম্যাগাজিন ‘আলোকিত ব্রঙ্কস’—এর মোড়ক উন্মোচন এবং বিশ্ব বাবাদিবস উপলক্ষে ‘হ্যাপি ফাদারস ডে’ লেখা কেক কাটা।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ সোসাইটি ইউ.এস.এ ইনক্—এর সভাপতি আতাউর রহমান সেলিম, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইয়াছমিন এমডি, স্থানীয় অ্যাসেম্বলি মেম্বার কারিনেস রেইস, হাসান আলী, লোকমান হোসেন লকু এবং জাকির চৌধুরী সিপিএ। আরও উপস্থিত ছিলেন বীর মক্তিযোদ্ধা মেজর (অব:) মনজুর আহমেদ বীর প্রতীক, বীর মক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী,  বাংলাবাজার জামে মসজিদের সভাপতি আব্দুস সবুর এবং বীর মক্তিযোদ্ধা মনজুর আহমেদ।
দিনব্যাপী এই আয়োজনে প্রবাসীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা,মধ্যাহ্নভোজ এবং র‌্যাফেল ড্র—এর ব্যবস্থা ছিল। পরিশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এই মিলনমেলার সফল সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহিম বাদশা, আব্দুস শহীদ, সিরাজ উদ্দীন সোহাগ, মনসুর আহমেদ,ফরিদা ইয়াসমীন,কবি জুলি রহমান, হাবিবুর রহমান,রেজোয়ানা রাজ্জাক সেতু,সাহানা আক্তার,মুন্সী বশীর উদ্দীন,জাহাঙ্গীর আলম সরদার, তোফায়েল আহমেদ চৌধুরী, ডিটেকটিভ মাসুদ রহমান, আক্তারুজ্জামান হ্যাাপি, ডলি আক্তার, জমিরুল ইসলাম, আশরাফুল আলম,লস্কর রহমান, আবুল খায়ের, জহিরুল ইসলাম, ইমরান আলী টিপু, মেহের কবির চৌধুরী, শেখ শফিকুর রহমান ও রায়হান পারভেজ।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

সিলেটে পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু