আমেরিকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী
কোয়ার্টার ফাইনালে নরওয়ে

কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের বিদায়

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৬:৫১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৬:৫১:৩৩ অপরাহ্ন
কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের বিদায়
নিউ জার্সি, ৫ জুলাই : আর্লিং হালান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। আর এই হারের মধ্য দিয়ে কোটি কোটি সমর্থককে হতাশ করে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল।
নিউ জার্সির নিউইয়র্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই অফসাইডের কারণে নরওয়ের একটি গোল বাতিল হয়। এরপর গোলের সুবর্ণ সুযোগ পায় ব্রাজিল। তবে ব্রুনো গিমারাইসের নেওয়া পেনাল্টি দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড। প্রথমার্ধে উভয় দলই একাধিক আক্রমণ শানালেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে বিরতিতে যায় গোলশূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধে বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে নরওয়ে। অন্যদিকে পাল্টা আক্রমণে কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় ব্রাজিল। ৫৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের নিখুঁত পাস থেকে গোলরক্ষকের মুখোমুখি হয়েও এন্ড্রিক গোল করতে পারেননি। পরে ব্রাজিলের আরও দুটি নিশ্চিত সুযোগ অসাধারণ নৈপুণ্যে রুখে দেন নিল্যান্ড।
অন্যদিকে হালান্ডও একের পর এক সুযোগ নষ্ট করেন। ৬৬ মিনিটে শেল্ডেরুপের ক্রস থেকে অল্পের জন্য বলের নাগাল পাননি তিনি। পরে কর্নার থেকেও গোল করতে ব্যর্থ হন নরওয়ের এই তারকা স্ট্রাইকার।
তবে ম্যাচের ৮০তম মিনিটে আর ভুল করেননি হালান্ড। শেল্ডেরুপের দারুণ ক্রস থেকে শক্তিশালী হেডে ব্রাজিলের জালে বল জড়িয়ে নরওয়েকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
৮৬তম মিনিটে নরওয়ের রক্ষাকবচ হয়ে ওঠেন গোলরক্ষক নিল্যান্ড। আজেরের গায়ে লেগে বলটি জালের দিকে চলে গেলে অবিশ্বাস্য এক সেভে আঙুলের স্পর্শে সেটি পোস্টে ঠেলে দেন তিনি, নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করেন।
নির্ধারিত সময়ের ৯০ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোল করেন হালান্ড। ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন ঝাঁপিয়েও বল ঠেকাতে পারেননি।
যোগ করা সময়ে কাসেমিরোকে ফাউল করায় পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে গোল করেন নেইমার। তবে সেটি শুধুই ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে। আর শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল বিদায় নেয় টুর্নামেন্ট থেকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লজ ফ্রিওয়েতে দুর্ঘটনায় সহায়তাকারী নিহত

লজ ফ্রিওয়েতে দুর্ঘটনায় সহায়তাকারী নিহত