আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত

মিশিগানে এখনও ৯৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; আরও ঝড়ের আশঙ্কা

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন
মিশিগানে এখনও ৯৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; আরও ঝড়ের আশঙ্কা
মিশিগানের ম্যাডিসন হাইটসে ফন্টেইন অ্যাভিনিউ ও রোজ স্ট্রিটের সংযোগস্থল শনিবার (৪ জুলাই) পুলিশি ফিতা দিয়ে ঘিরে রাখা হয়। আগের সন্ধ্যায় আঘাত হানা প্রবল ঝড়ে একটি বড় গাছ ভেঙে সড়কের ওপর পড়ে যাওয়ায় জননিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়/Katy Kildee, The Detroit News

মেট্রো ডেট্রয়েট, ৬ জুলাই : ছুটির সপ্তাহান্তে আঘাত হানা তীব্র ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়া হাজার হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ সোমবারও অব্যাহত রেখেছে ডিটিই (DTE) এনার্জি এবং কনজিউমারস এনার্জি।
এদিকে, ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব মিশিগানে সোমবারও বৃষ্টি ও বজ্রসহ আরও ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পুনরুদ্ধার কার্যক্রমকে ব্যাহত করতে পারে।
গত শুক্রবারের শক্তিশালী ঝড়ে ৩ লাখেরও বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার সকাল ৮টা পর্যন্ত ডিটিই এনার্জি ও কনজিউমারস এনার্জির সম্মিলিতভাবে ৯৭ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন।
ডিটিই এনার্জি সোমবার জানিয়েছে, তাদের প্রায় ৭৯ হাজার গ্রাহক তখনও বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন। উল্লেখ্য, শনিবার প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তাদের মোট ২ লাখ ১৮ হাজার ৩১০ জন গ্রাহক ঝড়ের কারণে বিদ্যুৎ হারিয়েছিলেন। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ক্ষতিগ্রস্ত লাইন ও অবকাঠামো মেরামতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।
কোম্পানিটি সপ্তাহান্তেই জানিয়েছিল, তাদের মেরামতকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ও নিরাপদভাবে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে। তাদের আশা, সোমবার দিনের শেষ নাগাদ ক্ষতিগ্রস্ত গ্রাহকদের প্রায় ৯৫ শতাংশের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হবে।
সোমবার কনজিউমারস এনার্জি জানিয়েছে, তাদের প্রায় ১৮ হাজার গ্রাহক তখনও বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। এর আগে শনিবার প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ঝড়ের কারণে তাদের ৮৭ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন।
কনজিউমারস এনার্জির কর্মকর্তা নর্ম কাপালা রবিবার এক বিবৃতিতে বলেন, “আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি, তবে জানি এখনও অনেক গ্রাহক বিদ্যুৎ ফিরে পাওয়ার অপেক্ষায় আছেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। এ সময়ে গ্রাহকদের ধৈর্য ও সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। প্রতিটি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস