আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির জমকালো বনভোজন

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১০:১২:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১০:১২:৫৮ পূর্বাহ্ন
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির জমকালো বনভোজন
নিউইয়র্ক, ৬ জুলাই ॥ যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনকের উদ্যোগে বার্ষিক বনভোজন-২০২৬ ও ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) নিউইয়র্ক অঙ্গরাজ্যের ওয়েস্টচেস্টার কাউন্টির কিংসল্যান্ড পয়েন্ট পার্কে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বনভোজন উপলক্ষে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার প্রবাসীরা নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই কিংসল্যান্ড পয়েন্ট পার্কে সমবেত হন। অংশগ্রহণকারীদের যাতায়াতের সুবিধার্থে সমিতির পক্ষ থেকে দুটি স্কুলবাসের ব্যবস্থা করা হয়। বাসগুলো জ্যাকসন হাইটস, জ্যামাইকা, পার্কচেস্টার ও টু-ও-ফাইভ (২১৫) এলাকা থেকে বনভোজনস্থলে যাতায়াত করে। সকালের নাশতার মধ্য দিয়ে দিনব্যাপী বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। 
সংগঠনের সভাপতি আমির ফারুক তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি ওয়াছি চৌধুরী উপস্থিত অতিথিদের নিয়ে বার্ষিক বনভোজন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ এম. নোমান এবং সদস্য সচিব মো. নাসির মিয়ার আন্তরিক প্রচেষ্টায় দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছিল শিশু, কিশোর-কিশোরী ও প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতা। এছাড়া নারীদের অংশগ্রহণে হাঁড়ি ভাঙা, মিউজিক্যাল বালিশ পাসসহ নানা আয়োজন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। বেশ কয়েকদিন যাবত প্রচন্ড তাপদাহের পর মেঘাছন্ন শীতল আবহাওয়ায় বেশ স্বাছন্দে বনভোজনে আগতরা পুরো অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোকন হাকিম, হবিগঞ্জ জেলা কল্যান সমিতির সভাপতি সাব্বির আহমেদ, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব শেখ আব্দুল আউয়াল, আবুল কাসেম, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, কবি আবু তাহের চৌধুরী, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, মোঃ বসির মিয়া, শামছুল ইসলাম, কাজী সাব্বির আহমেদ প্রমূখ।
দিনব্যাপী এই আনন্দ আয়োজনে অনেকে পরিবার-পরিজন নিয়ে, আবার কেউ বন্ধু-বান্ধবদের সঙ্গে অংশ নেন। পুরো পার্কজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠান চলাকালে অংশগ্রহণকারীদের জন্য তরমুজ, কাঁঠাল ও চেরি পরিবেশন করা হয়। দুপুরে ছিল সুস্বাদু মধ্যাহ্নভোজের আয়োজন।
বনভোজনে অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় র‍্যাফেল ড্রর ব্যবস্থা ছিল। দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পাশাপাশি র‍্যাফেল ড্রতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে সংগঠনের সভাপতি আমির ফারুক তালুকদার বনভোজনকে সফল করতে উপস্থিত সকল অতিথি, সদস্য, স্বেচ্ছাসেবক ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সমাপনী পর্বে সংগঠনের সভাপতি আমির ফারুক তালুকদার বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু