আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস

ব্রঙ্কসে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১০:৫২:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১০:৫২:৫৩ পূর্বাহ্ন
ব্রঙ্কসে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন
নিউইয়র্ক, ৬ জুলাই ॥ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ২৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে নিউইয়র্কের ব্রঙ্কসে। গত ৪ জুলাই (শনিবার) সন্ধ্যা ৭টায় ব্রঙ্কসের বাংলাবাজার এলাকায় পদ্মা সেলুন প্রাঙ্গণে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আব্দুস শহীদ। কাজী রবিউজ্জামান ও শামীম আহমেদের সঞ্চালনায় আয়োজনে ছিল আলোচনা সভা, স্বাধীনতার জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ধর্মীয় গ্রন্থ পাঠ। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দ-উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত হয়ে ওঠে।
আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সভায় বক্তব্য রাখেন সিরাজ উদ্দীন আহমেদ সোহাগ, আব্দুল মুহিত, জুনেদ চৌধুরী, মাহবুব আলম, শেখ জামাল হোসেন, সিপিএ জাকির চৌধুরী, হাসান আলী, শামীম মিয়া, সোহান আহমেদ টুটুল, শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমদ, লুকমান হোসেন লুকু, অধ্যাপক সুধাংশু মণ্ডল, কামাল উদ্দীন, কফিল উদ্দীন চৌধুরী, শ্যামল চন্দ্র চন্দ, আব্দুর রউফ, জামাল আহমেদ, মিয়া মোহাম্মদ দাউদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে আব্দুস শহীদ প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হয়ে এটিকে সফল ও সাফল্যমণ্ডিত করার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র

কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র