আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

২৫০ বছর পূর্তিতে ভিন্নমাত্রার উৎসবে রঙিন আটলান্টিক সিটি

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১১:৪৪:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১১:৪৪:৩৭ পূর্বাহ্ন
২৫০ বছর পূর্তিতে ভিন্নমাত্রার উৎসবে রঙিন আটলান্টিক সিটি
আটলান্টিক সিটি, ৬ জুলাই : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ব‍্যাপক আনন্দ আয়োজনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে।
৪ জুলাই (শনিবার ) সারাদিনব্যাপী বিভিন্ন আনন্দ-আয়োজনের মধ্যে ছিল আতশবাজি পোড়ানো, ড্রোন শো,আলোকসজ্জা, বারবিকিউ পার্টি, ব্লক পার্টি,সংগীত অনুষ্ঠান ইত্যাদি। 
দুই শতাব্দীরও বেশি সময়ের এই যাত্রায় যুক্তরাষ্ট্র শুধু একটি স্বাধীন রাষ্ট্র হিসেবেই নয়, বরং বিশ্ব রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান,  প্রযুক্তি, চিকিৎসা, মহাকাশ গবেষণা এবং উচ্চশিক্ষার অন‍্যতম নেতৃত্বদানকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। তাই এবারের ২৫০তম বার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে উৎসবে যুক্ত হয় ভিন্নমাত্রার উচ্ছ্বাস। 
আটলান্টিক সিটির পার্শ্ববর্তী শহরগুলোতেও স্বাধীনতা দিবস উপলক্ষে, সাইকেল র‍্যালি , প‍্যারেডসহ বিভিন্ন বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।
আটলান্টিক সিটির ঐতিহাসিক বোর্ডওয়াকে সারাদিন দর্শনার্থীদের ভিড় ছিল। আটলান্টিক মহাসাগরের বিচগুলোও সাগর মন্থনে আসা সাগরপ্রেমীদের পদচারণায় মুখর ছিল । পাশাপাশি আটলান্টিক সিটির প্রাণ ভোমরা ক‍্যাসিনোগুলোও বিশেষ অনুষ্ঠান ও নানা আয়োজনের মাধ্যমে উৎসবকে বর্ণাঢ্য করে তোলে। স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উৎসবে প্রবাসীদের অনেকেই সপরিবারে যোগ দিয়ে অনুষ্ঠানমালা উপভোগ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ