আমেরিকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার ৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে সিলেটে শিল্পমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে গুরুত্ব সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা মিশিগানে এখনও ৯৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; আরও ঝড়ের আশঙ্কা কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের বিদায় স্বাধীনতার ২৫০ বছর আজ, গর্বে উজ্জ্বল আমেরিকা ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১ ওহাইওতে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণ, ৪৩ কাউন্টিতে আক্রান্ত ১৭৭ সচিবালয় থেকে ভার্চুয়ালি ‘নজরুল  বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিশিগানে বাংলাদেশি রেস্টুরেন্টে চুরি মসজিদে হামলার হুমকির অভিযোগে ম্যাডিসন হাইটসে সন্দেহভাজন গ্রেপ্তার ২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং
সুর-সংগীতে উদযাপিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস

সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ০৮:২৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ০৮:২৮:১৫ অপরাহ্ন
সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
সিলেট, ৭ জুলাই : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে তিনি নগর ভবনে সিসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রদূত সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেন এবং সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
সিসিক প্রশাসক রাষ্ট্রদূতকে ফুল দিয়ে স্বাগত জানান। তিনি সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিকসেবা এবং নগর উন্নয়নের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর হাতে সিলেটের ঐতিহ্যবাহী চা-পাতার রেপ্লিকা এবং সিলেটের বিখ্যাত চা উপহার হিসেবে তুলে দেন। এ সময় রাষ্ট্রদূতের জন্য ঐতিহ্যবাহী সাত রঙের চা প্রস্তুত ও পরিবেশন করেন এর কারিগর।
সাক্ষাৎকালে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (পূর্ত)রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তা এরিক গিলান, পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর মনিকা এল. সাই, ডেপুটি ডিরেক্টর রিচার্ড ব্রুনার এবং রাজনৈতিক উপদেষ্টা ফিরোজ আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে কিনব্রিজ ও আলী আমজদের ঘড়িঘর প্রাঙ্গণে মিউজিক্যাল পারফর্মেন্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। মিউজিক্যাল পারফরম্যান্সে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত থেকে পরিবেশনা উপভোগ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত