আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

ফিলাডেলফিয়ায় বাংলাদেশি ডোরড্যাশ চালককে কাছ থেকে গুলি করে হত্যা

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৪:৪৭:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৪:৪৭:৪৮ অপরাহ্ন
ফিলাডেলফিয়ায় বাংলাদেশি ডোরড্যাশ চালককে কাছ থেকে গুলি করে হত্যা
কিংসেসিন, ৮ জুলাই : যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার কিংসেসিন এলাকায় মঙ্গলবার রাতে ‘ডোরড্যাশ’-এর এক ডেলিভারি চালককে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের। 
ফিলাডেলফিয়া পুলিশের প্রধান পরিদর্শক স্কট স্মল জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সেখানে তারা ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাঁর পরিচয় এমডি মাহফুজুল হক হিসেবে নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থলে একটি গাড়ি, যার ইঞ্জিন তখনও চালু ছিল, এবং একটি ‘ডোরড্যাশ’ ডেলিভারি ব্যাগ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ডেলিভারির কাজ করার সময় হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় মাহফুজুল হককে দ্রুত হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রধান পরিদর্শক স্কট স্মল আরও জানান, নিহতের দেহের খুব কাছ থেকে রাইফেলের দুটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আলামত দেখে তদন্তকারীদের ধারণা, খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল। এই প্রাণঘাতী গুলির ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ গাঢ় রঙের পোশাক ও মাস্ক পরিহিত তিনজন পুরুষকে খুঁজছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
জানা গেছে, নিহত এমডি মাহফুজুল হকের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। তিনি যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর অকাল মৃত্যুতে স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান শোকাহত হয়ে পড়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ