আমেরিকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত

আটলান্টিক সিটি সাংস্কৃতিক উৎসব ঘিরে বিএএসজের ‘মিট দ্য প্রেস’

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৫:২৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৫:২৫:৩৯ অপরাহ্ন
আটলান্টিক সিটি সাংস্কৃতিক উৎসব ঘিরে বিএএসজের ‘মিট দ্য প্রেস’
আটলান্টিক সিটি, ৮ জুলাই : নিউ জার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির (BASJ) উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় “মিট দ্য প্রেস” অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ আগস্ট বুধবার অনুষ্ঠিতব্য “আটলান্টিক সিটি সাংস্কৃতিক উৎসব” উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক উৎসবের বিভিন্ন আয়োজন ও পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।
মিট দ্য প্রেসে উপস্থিত ছিলেন বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সাংস্কৃতিক উৎসবের আহ্বায়ক মোজাহার আলী এবং সদস্য সচিব মামুনুল হক মামুন। এছাড়া উৎসব আয়োজক কমিটির সদস্য ও বিএএসজের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সংগীত পরিবেশনা, বিভিন্ন দেশের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থী সম্মাননা, বৃত্তি প্রদান, দেশীয় খাবার ও পণ্যের স্টল এবং র‍্যাফেল ড্রসহ নানা আয়োজন থাকবে।
বিএএসজে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এবারের “আটলান্টিক সিটি সাংস্কৃতিক উৎসব” সাউথ জার্সির প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি ব্যতিক্রমী, আনন্দময় ও স্মরণীয় আয়োজন হিসেবে উপহার দেওয়া সম্ভব হবে। তাঁরা বলেন, এই উৎসব প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
স্টার্লিং হাইটসে গুলিবিদ্ধ হয়ে ব্যক্তির মৃত্যু, আত্মহত্যার সন্দেহ

স্টার্লিং হাইটসে গুলিবিদ্ধ হয়ে ব্যক্তির মৃত্যু, আত্মহত্যার সন্দেহ