আমেরিকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ

মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৬:০৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৬:০৬:২২ অপরাহ্ন
মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ
ওয়েস্টল্যান্ড, ৮ জুলাই : ওয়েস্টল্যান্ডের এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এমন একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার অভিযোগ আনা হয়েছে, যাতে তার গাড়িতে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন।
ওয়েইন কাউন্টির প্রসিকিউটর কিম ওয়ার্দি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২৬ বছর বয়সী হিলটন ডোরিয়ান ইয়প তৃতীয়-এর বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মৃত্যুর ঘটনা ঘটানো এবং বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যুর অভিযোগে তিনটি করে মোট ছয়টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউটর ওয়ার্দি জানান, গত ৩ জুলাই শুক্রবার রাত প্রায় ১১টা ৫০ মিনিটের দিকে মিশিগান স্টেট পুলিশকে ডিয়ারবর্নের ওয়াইমিং অ্যাভিনিউয়ের কাছে ইন্টারস্টেট-৯৪ (I-94)-এর পূর্বমুখী লেনে পাঠানো হয়। সেখানে একটি যাত্রীবাহী গাড়ি ও একটি সেমি-ট্র্যাক্টর-ট্রেইলারের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়পের গাড়ির ভেতরে ও আশপাশে তিনজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায়। পরে তাদের মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনায় ইয়প এবং ট্র্যাক্টর-ট্রেইলারের চালকও আহত হন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন—ডিয়ারবর্নের বাসিন্দা মাইলস ব্ল্যান্ড (২৭) এবং ডেট্রয়েটের বাসিন্দা জেইলিন রাইলি (২৪) ও আলেকজান্দ্রিয়া বয়ন্টন (২৪)।
কর্তৃপক্ষের অভিযোগ, মহাসড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর সময় ইয়প মদ্যপ অবস্থায় ছিলেন। একপর্যায়ে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্র্যাক্টর-ট্রেইলারের পেছনের অংশে সজোরে আঘাত করে।
ইয়পের আইনজীবী কার্লা মারাবল তার মক্কেলকে একজন “খুব ভালো ছেলে” হিসেবে বর্ণনা করে বলেন, তার চাকরি ও কলেজ শিক্ষার অভিজ্ঞতা রয়েছে এবং এর আগে তার বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড নেই। মারাবল বলেন, “এই ঘটনা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। সে কখনোই এমন কিছু ঘটাতে চায়নি।”
মঙ্গলবার আদালতে ১৯তম ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক স্যাম সালামি ইয়পের জামিনের পরিমাণ ২০ হাজার ডলার নির্ধারণ করেন। ওয়েইন কাউন্টি কারাগারের অনলাইন রেকর্ড অনুযায়ী, বুধবার পর্যন্ত তিনি কারাগারেই ছিলেন।
জামিন পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী তাকে জিপিএস টেদার (অবস্থান শনাক্তকারী যন্ত্র) ব্যবহার করতে হবে। পাশাপাশি তিনি গাড়ি চালাতে বা কোনো ধরনের অ্যালকোহল পান করতে পারবেন না।
আগামী ১৫ জুলাই সকাল সাড়ে ৮টায় মামলার সম্ভাব্য কারণ বিষয়ক শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইয়পের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের প্রতিটির জন্য সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান