আমেরিকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ

নিউইয়র্কের করোনা পার্কের অনন্য আকর্ষণ ‘ইউনিস্ফিয়ার’

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১১:২৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ১১:২৪:৩৪ পূর্বাহ্ন
নিউইয়র্কের করোনা পার্কের অনন্য আকর্ষণ ‘ইউনিস্ফিয়ার’
নিউইয়র্ক, ৯ জুলাই : নিউইয়র্কের কুইন্সে অবস্থিত ফ্লাশিং মেডোজ–করোনা পার্কের অন্যতম আকর্ষণ হলো বিশাল ইস্পাত নির্মিত গ্লোব ‘ইউনিস্ফিয়ার’। সুউচ্চ এই ভাস্কর্যটি এতটাই দৃষ্টিনন্দন যে, অনেক দূর থেকেই এটি স্পষ্টভাবে চোখে পড়ে।
প্রতিদিন দেশ-বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থী এই ঐতিহাসিক পার্কে ঘুরতে আসেন। আর পার্কে এসে ইউনিস্ফিয়ারের সামনে দাঁড়িয়ে একটি স্মারক ছবি না তোলা যেন ভ্রমণই অসম্পূর্ণ থেকে যায়। কুইন্সের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক হিসেবে এটি পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়।
১৯৬৪-৬৫ সালের ওয়ার্ল্ডস ফেয়ার (World’s Fair) উপলক্ষে নির্মিত ও উন্মোচিত এই স্টেইনলেস স্টিলের গ্লোবটি গত ছয় দশকেরও বেশি সময় ধরে ফ্লাশিং মেডোজ–করোনা পার্কের গর্বিত কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে। পৃথিবীর ঐক্য, বৈশ্বিক সংযোগ এবং শান্তির প্রতীক হিসেবে নির্মিত ইউনিস্ফিয়ার আজও নিউইয়র্কের ইতিহাস, স্থাপত্য ও পর্যটনের এক অবিচ্ছেদ্য অংশ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান