আমেরিকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল লেক মিশিগানে ভূমিকম্প মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন এক হাজার ছুঁইছুঁই আক্রান্ত, মিশিগানে দ্রুত ছড়াচ্ছে পরজীবীজনিত ডায়রিয়া ফিলাডেলফিয়ায় বাংলাদেশি ডোরড্যাশ চালককে কাছ থেকে গুলি করে হত্যা মিশিগানে পরজীবী-জনিত ডায়রিয়ার ভয়াবহ হানা, আক্রান্ত ৭০০ ছাড়াল হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার ৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে সিলেটে শিল্পমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে গুরুত্ব সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা মিশিগানে এখনও ৯৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; আরও ঝড়ের আশঙ্কা কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের বিদায় স্বাধীনতার ২৫০ বছর আজ, গর্বে উজ্জ্বল আমেরিকা ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১ ওহাইওতে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণ, ৪৩ কাউন্টিতে আক্রান্ত ১৭৭

মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন
মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল
জর্ডান এলিংটন/Macomb County Prosecutor's Office

ক্লিনটন টাউনশিপ, ৯ জুলাই : গত বছর নিজের দাদিকে বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনায় দোষী সাব্যস্ত ক্লিনটন টাউনশিপের এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, বুধবার ম্যাকম্ব কাউন্টি সার্কিট কোর্টের এক বিচারক ৩৪ বছর বয়সী জর্ডান এলিংটনকে ২০ থেকে ৪৮ মাসের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি ভুক্তভোগীর সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের যোগাযোগ না করার নির্দেশও দেওয়া হয়েছে।
ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটর পিটার লুসিডো বলেন, অপরাধের গুরুতর প্রকৃতি বিবেচনায় এলিংটনকে সাধারণ সাজা নির্দেশিকায় প্রস্তাবিত ২ থেকে ১৭ মাসের পরিবর্তে আরও কঠোর শাস্তি দেওয়া হয়েছে।
এদিকে, এলিংটনের আইনজীবী জন চার্লস কাহালানকে বৃহস্পতিবার তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য পাওয়া যায়নি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৮ মার্চ জর্ডান এলিংটন তার ৭৭ বছর বয়সী দাদির গলায় একটি বেল্ট পেঁচিয়ে ধরেন এবং হুমকি দিয়ে বলেন, “পরের বার এটি আরও জোরে টানব।”
আদালতের নথি অনুযায়ী, ঘটনার পর ২০২৫ সালের জুলাই মাসে এলিংটনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং তাকে ম্যাকম্ব কাউন্টি সার্কিট কোর্টে বিচারের মুখোমুখি করার নির্দেশ দেওয়া হয়।
নথিতে আরও উল্লেখ করা হয়েছে, চলতি বছরের মে মাসে দুই দিনব্যাপী বিচার শেষে জুরি সর্বসম্মতিক্রমে এলিংটনকে বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে হামলার অভিযোগে দোষী সাব্যস্ত করেন।
এক বিবৃতিতে ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটর পিটার লুসিডো বলেন, “আজকের এই রায় একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে, ম্যাকম্ব কাউন্টিতে বয়স্ক নাগরিকদের প্রতি কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না। সাজা নির্দেশিকায় প্রস্তাবিত শাস্তির চেয়ে কঠোর দণ্ডের সুপারিশ করায় সহকারী প্রসিকিউটিং অ্যাটর্নি সাহলানিকে আমি অভিনন্দন জানাই। একই সঙ্গে আসামির নিজের দাদির ওপর সংঘটিত এই গুরুতর অপরাধের গুরুত্ব অনুধাবন করে যথাযথ রায় দেওয়ার জন্য আদালতকে ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, “প্রসিকিউটর হিসেবে বয়স্ক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমার অন্যতম প্রধান অগ্রাধিকার। তারা ভয়, নির্যাতন ও সহিংসতামুক্ত জীবনযাপনের অধিকার রাখেন, বিশেষ করে এমন পরিবেশে যেখানে তাদের সবচেয়ে নিরাপদ বোধ করার কথা—নিজের পরিবারে। অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে এবং আমাদের সম্প্রদায়ের অসহায় বয়স্কদের সুরক্ষায় আমার কার্যালয় সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাবিপ্রবিতে ক্যাম্পিং কোর্স শেষে শিক্ষার্থীদের ব্যতিক্রমী পোস্টার প্রদর্শনী

শাবিপ্রবিতে ক্যাম্পিং কোর্স শেষে শিক্ষার্থীদের ব্যতিক্রমী পোস্টার প্রদর্শনী