আমেরিকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল লেক মিশিগানে ভূমিকম্প মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন এক হাজার ছুঁইছুঁই আক্রান্ত, মিশিগানে দ্রুত ছড়াচ্ছে পরজীবীজনিত ডায়রিয়া ফিলাডেলফিয়ায় বাংলাদেশি ডোরড্যাশ চালককে কাছ থেকে গুলি করে হত্যা মিশিগানে পরজীবী-জনিত ডায়রিয়ার ভয়াবহ হানা, আক্রান্ত ৭০০ ছাড়াল হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার ৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে সিলেটে শিল্পমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে গুরুত্ব সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা
হাসপাতালে ভর্তি ৪৪ জন-----------

মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল

  • আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০২:৫১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০২:৫১:৩২ অপরাহ্ন
মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল
ল্যান্সিং, ১০ জুলাই : মিশিগানে দ্রুত বাড়ছে সাইক্লোস্পোরিয়াসিস সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২২ জুনের পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৫৬০ জনেরও বেশি মানুষের শরীরে এই রোগ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবারের তুলনায় নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে আরও ২০০-এর বেশি।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত সংক্রমিতদের মধ্যে ৪৪ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে এখনো পর্যন্ত এই রোগের নির্দিষ্ট উৎস বা কারণ নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
চিকিৎসকদের মতে, ‘সাইক্লোস্পোরা কায়েটানেনসিস’ নামের একটি আণুবীক্ষণিক পরজীবীর কারণে সাইক্লোস্পোরিয়াসিস রোগ হয়ে থাকে। সাধারণত দূষিত খাবার বা পানির মাধ্যমে এই পরজীবী মানুষের শরীরে প্রবেশ করতে পারে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শনাক্ত হওয়া ১,৫৬২টি সংক্রমণের বেশিরভাগই দক্ষিণ-পূর্ব মিশিগানে সীমাবদ্ধ রয়েছে। ৯ জুলাই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মনরো কাউন্টিতে ২১৫টি, ওয়েইন কাউন্টিতে ১৬০টি এবং ওয়াশটেনাও কাউন্টিতে ১৫৯টি সংক্রমণের ঘটনা ঘটেছে। সামগ্রিকভাবে, মিশিগানের ৪৩টি কাউন্টিতে এই রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
মিশিগানের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. নাতাশা বাগদাসারিয়ান জানিয়েছেন, স্বাস্থ্য কর্মকর্তারা ধারণা করছেন—এই প্রাদুর্ভাব সম্ভবত কোনো কৃষিজ পণ্য বা খাবারের সঙ্গে সম্পর্কিত হতে পারে। 
যুক্তরাষ্ট্র ও কানাডায় অতীতের সাইক্লোস্পোরা প্রাদুর্ভাবের ঘটনায় প্যাকেটজাত লেটুস, রাস্পবেরি, ধনেপাতা, সবুজ পেঁয়াজ এবং স্নো-পি (মটরশুঁটির একটি ধরন)-এর সঙ্গে সংক্রমণের যোগসূত্র পাওয়া গিয়েছিল। স্বাস্থ্য কর্মকর্তারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং খাবার ভালোভাবে ধুয়ে ও নিরাপদভাবে প্রস্তুত করে খাওয়ার পরামর্শ দিয়েছেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানের রাধাকৃষ্ণ টেম্পলে ১২ জুলাই উদয়াস্ত হরিনাম সংকীর্তন মহোৎসব

মিশিগানের রাধাকৃষ্ণ টেম্পলে ১২ জুলাই উদয়াস্ত হরিনাম সংকীর্তন মহোৎসব