আমেরিকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল লেক মিশিগানে ভূমিকম্প মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন এক হাজার ছুঁইছুঁই আক্রান্ত, মিশিগানে দ্রুত ছড়াচ্ছে পরজীবীজনিত ডায়রিয়া ফিলাডেলফিয়ায় বাংলাদেশি ডোরড্যাশ চালককে কাছ থেকে গুলি করে হত্যা মিশিগানে পরজীবী-জনিত ডায়রিয়ার ভয়াবহ হানা, আক্রান্ত ৭০০ ছাড়াল হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার ৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে

দুর্লভ পাখির দেখা পেল সাতছড়ি, ক্যামেরায় ধরা পড়ল কালো মথুরা

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১১:৪৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১১:৪৫:২০ পূর্বাহ্ন
দুর্লভ পাখির দেখা পেল সাতছড়ি, ক্যামেরায় ধরা পড়ল কালো মথুরা
মাধবপুর (হবিগঞ্জ), ১১ জুলাই: হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট সীমান্তে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানে দেশের অন্যতম বিরল বনজ পাখি ‘কালো মথুরা’র দেখা মিলেছে।
সম্প্রতি প্রখ্যাত বন্যপ্রাণী ফটোগ্রাফার আনিস শেখ উদ্যানের গভীর অরণ্যে একটি পূর্ণবয়স্ক পুরুষ কালো মথুরার দুর্লভ ছবি ধারণ করেন। ছবিটি প্রকাশের পর প্রকৃতিপ্রেমী, পাখি গবেষক ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
বন বিশেষজ্ঞদের মতে, কালো মথুরা বাংলাদেশের অত্যন্ত বিরল আবাসিক বনমুরগি প্রজাতির একটি। ঘন চিরসবুজ ও আধা-চিরসবুজ বনে বসবাসকারী এই পাখি মানুষের উপস্থিতি টের পেলেই ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়ে। এ কারণে প্রকৃতিতে এর দেখা পাওয়া এবং ছবি ধারণ করা অত্যন্ত কঠিন।
এর আগে দেশের পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে কালো মথুরার অস্তিত্ব পাওয়া গেছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে এ পাখির উপস্থিতি খুবই বিরল।
ফটোগ্রাফার আনিস শেখ জানান, দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণের পর নিরাপদ দূরত্ব বজায় রেখে তিনি পাখিটির কয়েকটি দুর্লভ ছবি তুলতে সক্ষম হন। তিনি বলেন, “কালো মথুরার উপস্থিতি বাংলাদেশের বনাঞ্চলের জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ইতিবাচক একটি বার্তা।”
সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, কালো মথুরার উপস্থিতি প্রমাণ করে সাতছড়ি জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য আগের তুলনায় আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় হয়েছে। একই সঙ্গে এটি বন ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্বও নতুন করে তুলে ধরেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাঁচ দশক ধরে প্রতিশ্রুতি, খোয়াই  নদীর ওপর সেতু এখনো অধরা

পাঁচ দশক ধরে প্রতিশ্রুতি, খোয়াই  নদীর ওপর সেতু এখনো অধরা