আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

সাগিনাওয়ের ব্যক্তি ফ্লিন্ট নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে মারা গেছেন

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১২:২২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১২:২২:২৭ অপরাহ্ন
সাগিনাওয়ের ব্যক্তি ফ্লিন্ট নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে মারা গেছেন
সাগিনাও, ১১ জুলাই : মিশিগান স্টেট পুলিশ (MSP) জানিয়েছে, সাগিনো কাউন্টির ফ্লিন্ট নদীতে মাছ ধরার সময় এক ব্যক্তি সম্ভবত পানিতে ডুবে মারা গেছেন।
পুলিশ জানায়, ৫৫ বছর বয়সী ওই ব্যক্তিকে সর্বশেষ গত ৯ জুলাই নদীতে দাঁড়িয়ে মাছ ধরতে দেখা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে সাগিনো কাউন্টি ডাইভ টিম নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। ইউএসএ টুডে নেটওয়ার্ক এর বরাতে দ্য ডেট্রয়েট নিউজ এ খবর দিয়েছে। 
শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (X)-এ দেওয়া এক পোস্টে মিশিগান স্টেট পুলিশের থার্ড ডিস্ট্রিক্ট জানায়, ঘটনাটি এখনো তদন্তাধীন। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি দুর্ঘটনাজনিত পানিতে ডুবে মৃত্যুর ঘটনা। এমএসপি জানায়, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর এবং তদন্ত প্রতিবেদন প্রস্তুত হলে সাগিনো কাউন্টি প্রসিকিউটরের কার্যালয় ঘটনাটির সব প্রমাণ পর্যালোচনা করবে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে শিয়াওয়াসি ন্যাশনাল ওয়াইল্ডলাইফ রিফিউজের দক্ষিণে স্পলডিং টাউনশিপের ওয়েস্ট কার্টিস রোড ব্রিজ এলাকায় কর্মকর্তাদের পাঠানো হয়। ৯১১-এ ফোন করা এক ব্যক্তি জানান, ওই ব্যক্তি ব্রিজের কাছে পানিতে দাঁড়িয়ে মাছ ধরছিলেন। একপর্যায়ে তিনি নিখোঁজ হয়ে যান। ফোনকারী আরও জানান, তারা নিজেরা তাকে খোঁজার চেষ্টা করেও কোনো সন্ধান পাননি।
এমএসপি জানায়, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে সহায়তা করেন এবং অতিরিক্ত সহায়তা ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করেন। পরে সাগিনো কাউন্টি ডাইভ টিম কয়েক ঘণ্টার অনুসন্ধানের পর নদী থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এই প্রতিবেদনটি মূলত ‘ল্যানসিং স্টেট জার্নাল’-এ প্রকাশিত হয়েছিল। শিরোনাম ছিল: “ফ্লিন্ট নদীতে মাছ ধরতে গিয়ে সাগিনাওয়ের এক ব্যক্তির মৃত্যু, জানিয়েছে পুলিশ।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর

নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর