আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা
সংগীত, আবৃত্তি ও নৃত্যে রবীন্দ্রনাথ; মুগ্ধ দর্শক-শ্রোতা

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৫:৩২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৫:৩২:১১ অপরাহ্ন
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন
আটলান্টা, ১৩ জুলাই : জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদযাপন উপলক্ষে “আনন্দধারা” শীর্ষক কবি প্রণাম অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
গত ১১ জুলাই (শনিবার) বিকেলে এসসি ইভেন্ট হলে আয়োজিত এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন লীলাবতী সংগীত নিকেতনের কর্ণধার চন্দ্রশেখর দত্ত। তাঁর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডা. আজিজুল হক, ডা. সব্যসাচী মিত্র, ডা. পরিমল মজুমদার এবং লীলাবতী সংগীত নিকেতনের অন্যতম শুভানুধ্যায়ী দীপাংক দত্তকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়।
বর্ণাঢ্য এ সাংস্কৃতিক আয়োজনে লীলাবতী সংগীত নিকেতনের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি স্বনামধন্য শিল্পী, সংস্কৃতিকর্মী, লেখক, সাংবাদিক ও আবৃত্তিশিল্পীরা অংশ নেন।
অনুষ্ঠানে কন্ঠের মাধুর্যে শ্রোতাদের বিমোহিত করেন সংগীত শিল্পী অমিতাভ সেন, প্রবীর ভট্টাচার্য, তাহমিদ রহমান,ডিম্পল মজুমদার,শ্রীপর্ণা দাস, রীতা দত্ত,অনন্যা দাস, দেবারতি দত্ত, আকাশলীনা সৈয়দ,শ্রাবন্তী বসু, নীল মজুমদার,শিশু শিল্পী ইসমাইল রহমান ও আদি দেব। কবিতায় সুভদ্র গুপ্ত শ্রোতাদের মধ্যে মুগ্ধতার আবেশ ছড়িয়ে দিতে সক্ষম হন । সংগীত শিল্পীদের গান পরিবেশনের ফাঁকে ফাঁকে নৃত্যের ঝংকার তোলেন সংযুক্তা রায় ও ডিম্পল মজুমদার।
শিল্পীদেরকে যন্ত্র সংগীতে সহযোগিতা করেন তবলায় সুরজিৎ বন্দ্যোপাধ্যায় ,কীবোর্ড ও বেহালায় অমিতাভ সেন, গিটারে সাবা সরোয়ার, মন্দিরায় সুভদ্র গুপ্ত।
শব্দ নিয়ন্ত্রণে মুন্সিয়ানা দেখিয়েছেন অংকণ বসু।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ডিম্পল মজুমদার ও প্রবীর ভট্টাচার্য । সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চন্দ্রশেখর দত্ত। আপ্যায়নে ছিলেন তৃপ্তি দত্ত ও চন্দনা ভট্টাচার্য।
ওইদিন সংস্কৃতিপ্রেমিদের ভিড়ে  মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। শ্রোতারা সবাই নিমগ্ন হয়ে  রবীন্দ্র গানে, নাচে ও কবিতায় অবগাহন করেছে। তাঁরা অসাধারণ একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আয়োজকদের টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন