আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

বাম-এর ১৭তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ শনিবার

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০১:৫৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০১:৫৩:৫০ অপরাহ্ন
বাম-এর ১৭তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ শনিবার
ম্যাডিসন হাইটস, ১৫ জুলাই : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল ২০২৬। এ উপলক্ষে আগামী শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাডিসন হাইটসে অনুষ্ঠিত হবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান।
ম্যাডিসন হাইটস সিটির ২৮১৫৭ ডিকুইন্ডার রোডে অবস্থিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম) অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন্ন ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক ঘোষণা, বিভিন্ন কর্মসূচি এবং আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও অবদান উদযাপনের লক্ষ্য এবং ফেস্টিভ্যালের বিভিন্ন আয়োজন সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তারা বলেন, গণমাধ্যমের সম্মানিত উপস্থিতি তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। একই সঙ্গে, মূল্যবান সংবাদ কাভারেজ ও সহযোগিতার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কমিউনিটি আয়োজনের খবর বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছেন তারা।
উল্লেখ্য, আগামী ২৫ ও ২৬ জুলাই (শনিবার ও রোববার) ওয়ারেন সিটির ওয়ান সিটি স্কয়ারে অনুষ্ঠিত হবে এবারের বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত