আমেরিকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার

শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৫:৩২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৫:৩২:২৪ অপরাহ্ন
শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা
আটলান্টা, ১৫ জুলাই : শেষ মুহূর্তের নাটকীয়তাই যেন আর্জেন্টিনার নতুন পরিচয়। কোয়ার্টার ফাইনালে শেষ ১৪ মিনিটে তিন গোল করে সুইজারল্যান্ডকে বিদায় দেওয়ার পর এবার সেমিফাইনালেও একই দৃঢ়তার পরিচয় দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। পিছিয়ে পড়েও মাত্র সাত মিনিটের ব্যবধানে দুটি গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
ফিফা বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। শুরুতে উভয় দলই রক্ষণাত্মক কৌশলে খেলায় মনোযোগ দেয়।  প্রথম ১০ মিনিটে তেমন কোনো আক্রমণ তৈরি করতে পারেনি কোনো দল। বরং দুই দলের খেলোয়াড়রা গোলের আক্রমণের চেয়ে মারামারিতে বেশ আগ্রহী ছিল।
দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন এন্থনি গর্ডন। দুর্দান্ত এক আক্রমণ থেকে গোল করে তিনি ইংলিশ সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান। তবে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা আক্রমণের তীব্রতা বাড়ায়। ম্যাচের ৮৫তম মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করে সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২) লাউতারো মার্টিনেজ জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে ফাইনালের টিকিট এনে দেন।
টানা দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর অসাধারণ ক্ষমতার প্রমাণ দিল আর্জেন্টিনা। এর আগে কোয়ার্টার ফাইনালেও শেষ ১৪ মিনিটে তিন গোল করে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে উঠেছিল তারা।
এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে মেসিদের সামনে এখন আর মাত্র একটি ম্যাচ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ নিয়ে যা বললেন প্রফেসর স্বপন নাথ

চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ নিয়ে যা বললেন প্রফেসর স্বপন নাথ