আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত

ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৭:৫৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৭:৫৪:৫১ অপরাহ্ন
ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২
ডেট্রয়েট, ১৫ জুলাই : ডেট্রয়েটের ইন্টারস্টেট-৯৬ (আই-৯৬) মহাসড়কে বুধবার ভোরে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। এ ঘটনার তদন্ত করছে মিশিগান স্টেট পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার পর 'ওয়েস্ট আউটার ড্রাইভ'-সংলগ্ন আই-৯৬-এর পূর্বমুখী স্থানীয় লেনগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে যান চলাচলের জন্য সেগুলো খুলে দেওয়া হয়।
কর্তৃপক্ষের তথ্যমতে, রাত ১২টা ৫০ মিনিটের দিকে ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলের বেন্টলার স্ট্রিটের কাছে আই-৯৬-এর পূর্বমুখী লেনে গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বেন্টলার স্ট্রিটটি ওয়েস্ট আউটার ড্রাইভ থেকে প্রায় তিন ব্লক পূর্বে অবস্থিত।
প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি গাড়িতে থাকা তিন ব্যক্তি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অপর দুইজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনায় সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো ঝুঁকি বা হুমকি নেই বলে জানিয়েছে মিশিগান স্টেট পুলিশ। 
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা