আমেরিকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪

হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন
হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত
হবিগঞ্জ, ১৬ জুলাই : সারা দেশের মতো হবিগঞ্জেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় হবিগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পুলিশ সুপার তারেক মাহমুদ, সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস, হবিগঞ্জ সদর আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল রশিদ সরকারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
এছাড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জেলা শ্রমিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, জুলাই পরিবারের সদস্য এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তারা ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের সাহসিকতা, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জুলাই আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের আত্মত্যাগ, আদর্শ ও ইতিহাস তুলে ধরার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ