আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয়

চুনারুঘাটে বখাটেপনার প্রতিবাদ  করায় প্রবাসীর উপর তীর নিক্ষেপ

  • আপলোড সময় : ১২-০৬-২০২৩ ১২:২৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৩ ১২:২৮:৪২ অপরাহ্ন
চুনারুঘাটে বখাটেপনার প্রতিবাদ  করায় প্রবাসীর উপর তীর নিক্ষেপ
চুনারুঘাট, (হবিগঞ্জ)  ১২ জুন : চুনারুঘাটে ইভটিজিং ও মাদক সেবনের এর প্রতিবাদ করায় জাহাঙ্গীর কাজী নামের এক প্রবাসি উপর তীর নিক্ষেপ ও এলোপাথারি ছুরিকাঘাত করেছে একদল বখাটে। ঘটনাটি ঘটেছে রোববার রাত প্রায় ৮ টায় গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামে। মুমূর্ষ অবস্থায় জাহাঙ্গীরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ'তে রাখা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। 
এলাকাবাসিরা জানান, বাসুল্লা গ্রামের এক স্কুল ছাত্রীদেরকে রাস্তাঘাটে উত্যক্ত করে আসছিলো মাদকাসক্ত কয়েকটি বখাটে কিশোর। এ বিষয়টি নিয়ে ময়না কাজীর পুত্র প্রবাসি জাহাঙ্গীর কাজী  কয়েকটি বখাটেদেরকে শাসিয়ে দেন এবং ওই ছাত্রীদেরকে উত্যক্ত না করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে বখাটের দল। রোববার বাসুল্লা বাজার থেকে মোটরবাইক নিয়ে বাড়ি ফেরার পথে বাসুল্লা কবরস্থানের কাছাকাছি আসলে জাহাঙ্গীর কাজীর মোবাইলে একটি ফোন আসে। তিনি মোটরবাইক থামিয়ে ফোনে কথা বলারত অবস্থায় কয়েকটি যুবক তার উপর এলোপাথারী তীর নিক্ষেপ করতে থাকে। একটি তীর তার পেঠে লেগে ভুড়ি পর্যন্ত পৌছে যায়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে ছুরিকাঘাত করতে থাকে বখাটেরা। জাহাঙ্গীর কাজীর শোর চিৎকারে আশ পাশের লোকজন ঘটনস্থলে ছুটে এসে আহত জাহাঙ্গীরকে প্রথমে চুনারুঘাট হাসপাতালে নেয়া হয়। পরে তাকে সিলেট স্থানান্তর করা হয়। জাহাঙ্গীরের অবস্থা আশংকাজনক বলে জানান তার আত্মীয়রা। জাহাঙ্গীর কাজী এলাকায় দানশীল ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত। এ ঘটনার পর রাতেই চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে আওয়াল (৫০), তারপুত্র শাহীদ(২২), রাজন(২৫)সহ ৪ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ব্যপারে থানায় মামলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
BAM-এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, সামনে FOBANA ২০২৮ 

BAM-এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, সামনে FOBANA ২০২৮