আমেরিকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি

সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ১২:১১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ১২:১১:২৭ অপরাহ্ন
সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ
রচেস্টার হিলস, ১৬ জুলাই: ওকল্যান্ড কাউন্টির একটি এলাকায় পানি পাম্পিং স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বাসিন্দাদের জন্য পানি ফুটিয়ে পান করার পরামর্শ (Boil Water Advisory) জারি করা হয়েছে।
এছাড়া আশপাশের আরও দুটি এলাকার বাসিন্দাদের পানি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। পাম্পিং স্টেশন পুনরায় স্বাভাবিকভাবে চালু না হওয়া পর্যন্ত তাদের পানির ব্যবহার সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
রচেস্টার হিলস শহরের কর্মকর্তারা বৃহস্পতিবার জানান, আঞ্চলিক পানি সরবরাহ ব্যবস্থায় ত্রুটির কারণে এই সতর্কতা জারি করা হয়েছে। গ্রেট লেকস ওয়াটার অথরিটি (GLWA)-এর সিস্টেমে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই সমস্যা দেখা দেয়।
শহর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, “GLWA-এর সিস্টেম স্বাভাবিকভাবে চালু না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা পানির চাপ কম অনুভব করতে পারেন। এ সময় সবাইকে বাগানে পানি দেওয়া বন্ধ রাখা এবং অপ্রয়োজনীয় পানি ব্যবহার এড়িয়ে চলার অনুরোধ করা হচ্ছে। পানির স্বাভাবিক চাপ কখন ফিরে আসবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানানো সম্ভব হয়নি। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে।”
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের সতর্কতা মেনে চলতে হবে।
এদিকে, অবার্ন হিলস শহরের ডিপার্টমেন্ট অব পাবলিক ওয়ার্কস পুরো এলাকায় বাধ্যতামূলক পানি ব্যবহারের বিধিনিষেধ জারি করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বাসিন্দারা লনে পানি দেওয়া, গাড়ি ধোয়া কিংবা বাড়ির বাইরের সুইমিং পুলে পানি ভরার মতো অপ্রয়োজনীয় কাজে পানি ব্যবহার করতে পারবেন না। এই নির্দেশনা অমান্য করলে জরিমানা করা হতে পারে অথবা পানি সংযোগ বিচ্ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হতে পারে।
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেট লেকস ওয়াটার অথরিটি (GLWA)-এর পাম্প স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানির চাপ কমে যাওয়ায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে কর্মকর্তারা বলেন, “বর্তমানে পানি সরবরাহ ব্যবস্থা জরুরি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। নির্ধারিত বিধিনিষেধ মেনে চললে শুধু অবার্ন হিলস নয়, আশপাশের শহর ও টাউনশিপের গ্রাহকদের জন্যও পানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।”
এদিকে ওরিয়ন টাউনশিপও বাসিন্দাদের জন্য পানি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে। টাউনশিপ কর্মকর্তারা জানান, GLWA-এর পাম্প স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানি সরবরাহের চাপ কমে গেছে। তাই বাসিন্দাদের শুধুমাত্র জরুরি প্রয়োজনে পানি ব্যবহার এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ির বাইরের সব ধরনের পানি ব্যবহার বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।
কর্মকর্তারা আরও জানান, সমস্যা দ্রুত সমাধানের জন্য তারা DTE এবং GLWA-এর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। পানি ব্যবহারের বিধিনিষেধ তুলে নেওয়া হলে তা বাসিন্দাদের জানিয়ে দেওয়া হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত

হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত