আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

রাধাকৃষ্ণ টেম্পলে কাল শনিবার শ্রীশ্রী বিপত্তারিণী পূজা ও ব্রত

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ১১:১১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ১১:১১:১৯ অপরাহ্ন
রাধাকৃষ্ণ টেম্পলে কাল শনিবার শ্রীশ্রী বিপত্তারিণী পূজা ও ব্রত
হ্যামট্রাম্যাক, ১৭ জুলাই: আগামীকাল শনিবার হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী বিপত্তারিণী পূজা ও ব্রত অনুষ্ঠিত হবে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১১টায় পূজা, দুপুর ১২টায় পুষ্পাঞ্জলি এবং দুপুর ১টায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।
পূজার প্রসাদ স্পন্সর করেছেন মন্দিরের একনিষ্ঠ ভক্ত কালী শংকর দে ও তাঁর পরিবার।
প্রচলিত হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী, রথযাত্রা ও উল্টো রথের মধ্যবর্তী সময়ের শনিবার এবং মঙ্গলবার বিপত্তারিণী ব্রত পালনের জন্য সবচেয়ে শুভ দিন হিসেবে বিবেচিত হয়। এ কারণে এই দুই দিনে ভক্তরা বিশেষ নিষ্ঠা ও ভক্তিভরে দেবী বিপত্তারিণীর আরাধনা করে থাকেন।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মা বিপত্তারিণী দেবী দুর্গার এক শক্তিরূপ, যিনি ভক্তদের জীবনের নানা বিপদ, অমঙ্গল ও সংকট থেকে রক্ষা করেন। পারিবারিক কল্যাণ, সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি এবং শান্তি কামনায় অসংখ্য ভক্ত এই ব্রত পালন করেন।
বিপত্তারিণী পূজার অন্যতম বৈশিষ্ট্য হলো হাতে ১৩টি গিঁট দেওয়া লাল সুতো বাঁধা এবং ১৩ সংখ্যাকে কেন্দ্র করে নৈবেদ্য নিবেদন করা। পূজা শেষে ভক্তিভরে ও মনোযোগসহকারে দেবীর ব্রতকথা বা পাঁচালী পাঠ করা হয়।
মন্দির কর্তৃপক্ষ সকল ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের যথাসময়ে উপস্থিত থেকে পূজা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা