আমেরিকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর

রাধাকৃষ্ণ টেম্পলে কাল শনিবার শ্রীশ্রী বিপত্তারিণী পূজা ও ব্রত

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ১১:১১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ১১:১১:১৯ অপরাহ্ন
রাধাকৃষ্ণ টেম্পলে কাল শনিবার শ্রীশ্রী বিপত্তারিণী পূজা ও ব্রত
হ্যামট্রাম্যাক, ১৭ জুলাই: আগামীকাল শনিবার হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী বিপত্তারিণী পূজা ও ব্রত অনুষ্ঠিত হবে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১১টায় পূজা, দুপুর ১২টায় পুষ্পাঞ্জলি এবং দুপুর ১টায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।
পূজার প্রসাদ স্পন্সর করেছেন মন্দিরের একনিষ্ঠ ভক্ত কালী শংকর দে ও তাঁর পরিবার।
প্রচলিত হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী, রথযাত্রা ও উল্টো রথের মধ্যবর্তী সময়ের শনিবার এবং মঙ্গলবার বিপত্তারিণী ব্রত পালনের জন্য সবচেয়ে শুভ দিন হিসেবে বিবেচিত হয়। এ কারণে এই দুই দিনে ভক্তরা বিশেষ নিষ্ঠা ও ভক্তিভরে দেবী বিপত্তারিণীর আরাধনা করে থাকেন।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মা বিপত্তারিণী দেবী দুর্গার এক শক্তিরূপ, যিনি ভক্তদের জীবনের নানা বিপদ, অমঙ্গল ও সংকট থেকে রক্ষা করেন। পারিবারিক কল্যাণ, সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি এবং শান্তি কামনায় অসংখ্য ভক্ত এই ব্রত পালন করেন।
বিপত্তারিণী পূজার অন্যতম বৈশিষ্ট্য হলো হাতে ১৩টি গিঁট দেওয়া লাল সুতো বাঁধা এবং ১৩ সংখ্যাকে কেন্দ্র করে নৈবেদ্য নিবেদন করা। পূজা শেষে ভক্তিভরে ও মনোযোগসহকারে দেবীর ব্রতকথা বা পাঁচালী পাঠ করা হয়।
মন্দির কর্তৃপক্ষ সকল ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের যথাসময়ে উপস্থিত থেকে পূজা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি

দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি