আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

উন্নয়নের ১৫০ দিন: হবিগঞ্জ-৩ আসনে ৮৭ প্রকল্পে ২৬৮ কোটি টাকার বরাদ্দ

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০১:১৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০১:১৭:০৫ পূর্বাহ্ন
উন্নয়নের ১৫০ দিন: হবিগঞ্জ-৩ আসনে ৮৭ প্রকল্পে ২৬৮ কোটি টাকার বরাদ্দ
হবিগঞ্জ, ১৮ জুলাই : বিএনপি সরকারের ১৫০ দিন পূর্তি উপলক্ষে হবিগঞ্জ-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের একটি চিত্র তুলে ধরা হয়েছে। সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছের উদ্যোগে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুমোদন, বরাদ্দ ও বাস্তবায়নের মাধ্যমে জেলার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতে অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকাশিত উন্নয়ন প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে হবিগঞ্জ-৩ আসনে ৮৭টির বেশি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। এসব প্রকল্পে ২৬৮ কোটি টাকারও বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ১৬৩টির বেশি ডিও লেটার প্রদান করা হয়েছে এবং ৬২টির বেশি প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে।
উন্নয়ন কার্যক্রমের মধ্যে অন্যতম বড় প্রকল্প হলো হবিগঞ্জ-নবীগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন। এ প্রকল্পে প্রায় ৬৬৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ এবং সংস্কার কাজও এগিয়ে চলছে বলে জানানো হয়েছে।
শিক্ষা খাতে নতুন একাডেমিক ভবন নির্মাণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য খাতে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং সেবার মান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন, বিদ্যুৎ ও নিরাপদ পানির সরবরাহ সম্প্রসারণ, ইউনিয়ন পরিষদ, বাজারসহ স্থানীয় অবকাঠামো উন্নয়নেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
প্রচারিত উন্নয়ন তথ্য অনুযায়ী, যুব ও ক্রীড়া উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডেও গুরুত্ব দেওয়া হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন হলে হবিগঞ্জ-৩ আসনের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উৎপাদন ও সামগ্রিক জীবনমানের আরও উন্নয়ন ঘটবে। তাঁদের মতে, উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে হবিগঞ্জ একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে উঠবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা