আমেরিকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা মিশিগানে ইসকনের চার দশকের ঐতিহ্যের রথযাত্রায় ভক্তদের ঢল বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায় শেষ বাঁশির অপেক্ষায় ফুটবল বিশ্ব এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’

বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায়

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৮:০৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৮:০৯:৪৭ অপরাহ্ন
বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায়
নিউ জার্সি, ১৯ জুলাই : ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতেছে স্পেন।
নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ফাইনালটি নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্যভাবে শেষ হয়। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের দুর্দান্ত গোলে জয়ের উল্লাসে মাতে স্পেন।
পুরো ম্যাচজুড়েই ছিল স্পেনের একচেটিয়া আধিপত্য। নির্ধারিত সময়ে আর্জেন্টিনা মাত্র ৩৪ শতাংশ বলের দখল রাখতে সক্ষম হয় এবং একবারের জন্যও স্পেনের গোলমুখে লক্ষ্যভেদী শট নিতে পারেনি।
অন্যদিকে ৬৪ শতাংশ বলের দখল রেখে স্পেন একের পর এক আক্রমণ চালালেও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দুর্দান্ত সব সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। তার অনবদ্য নৈপুণ্যের কারণেই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
ম্যাচের যোগ করা সময়ে (৯০+৩ মিনিটে) দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পান এনজো ফার্নান্দেজ। ফলে অতিরিক্ত সময়ের পুরোটা আর্জেন্টিনাকে ১০ জন নিয়ে খেলতে হয়।
সেই সুযোগ কাজে লাগিয়ে ১০৬তম মিনিটে ফেরান তোরেস জয়সূচক গোলটি করেন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা।
খেলা শেষে ট্রফি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মাঠে নেমে নবমুকুটধারী স্পেন দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের অভিনন্দন জানান। পরে স্পেন অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার আনুষ্ঠানিকতায় অংশ নেন। ট্রাম্পের উপস্থিতিতে আতশবাজি, কনফেটি ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। বিশ্বচ্যাম্পিয়নের ট্রফি উঁচিয়ে ধরতেই উল্লাসে ফেটে পড়েন স্পেনের খেলোয়াড় ও সমর্থকেরা, আর সেই আনন্দোৎসবের মধ্য দিয়েই পর্দা নামে ২০২৬ ফিফা বিশ্বকাপের।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে গুলিতে এক ব্যক্তি  নিহত, আটক সন্দেহভাজন

ডেট্রয়েটে গুলিতে এক ব্যক্তি  নিহত, আটক সন্দেহভাজন