আমেরিকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা মিশিগানে ইসকনের চার দশকের ঐতিহ্যের রথযাত্রায় ভক্তদের ঢল বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায় শেষ বাঁশির অপেক্ষায় ফুটবল বিশ্ব এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’

মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১০:৫২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১০:৫২:১৪ পূর্বাহ্ন
মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা
 কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন মিশিগানের গ্রস আইল। ১৬ জুলাই বৃহস্পতিবার তোলা ছবিতে ধোঁয়ার ঘন আস্তরণে এলাকার আস্তরণে এলাকার বাড়িঘর ঢেকে যেতে দেখা যাচ্ছে/Photo : Andy Morrison, The Detroit News

ল্যান্সিং, ২০ জুলাই: কানাডা ও মিনেসোটার দাবানলের ধোঁয়ার প্রভাবে মিশিগানে বায়ুদূষণের পরিস্থিতির উন্নতি ধীরগতির হওয়ায় রাজ্যজুড়ে জারি করা বায়ুর গুণমান বিষয়ক সতর্কতার মেয়াদ আরও বাড়ানো হয়েছে।
মিশিগানের ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্ট, গ্রেট লেকস অ্যান্ড এনার্জি (EGLE) জানিয়েছে, গত বৃহস্পতিবার জারি করা সতর্কতার মেয়াদ সপ্তাহান্তে বাড়িয়ে সোমবার পর্যন্ত কার্যকর রাখা হয়েছে। দাবানলের ধোঁয়ার কারণে বাতাসে ক্ষতিকর সূক্ষ্ম কণার (ফাইন পার্টিকুলেট ম্যাটার) মাত্রা বৃদ্ধি পাওয়ায় এ সতর্কতা জারি করা হয়।
বিভাগের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি শুরু হতে পারে। তবে রাজ্যের বিভিন্ন এলাকায় বায়ুর গুণমান সূচক (AQI) এখনও ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ (কমলা স্তর) পর্যন্ত পৌঁছাতে পারে।
এক বিবৃতিতে EGLE-এর কর্মকর্তারা বলেন, “সোমবারও রাজ্যজুড়ে বায়ুর মানের ধীরগতির উন্নতি অব্যাহত থাকতে পারে। বিভিন্ন পূর্বাভাস মডেল ধোঁয়ার ঘনত্ব কমে আসার ইঙ্গিত দিলেও, কিছু এলাকায় এখনও ধোঁয়া বাতাসে রয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) জানিয়েছে, মিশিগানের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসের গতিপথ দক্ষিণমুখী হওয়ায় আগামী সময়ে বায়ুদূষণের মাত্রা ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে।
তবে মিশিগান ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্ট, গ্রেট লেকস অ্যান্ড এনার্জি (EGLE) এবং ন্যাশনাল ওয়েদার সার্ভিস উভয়ই সতর্ক করেছে যে, বাতাসে ধোঁয়া রয়ে যাওয়া এবং পর্যাপ্ত সূর্যালোকের কারণে রাজ্যের কিছু এলাকায় ওজোনের মাত্রা বৃদ্ধি পেতে পারে।
ওজোন একটি ক্ষতিকর গ্যাস, যা ফুসফুসের জন্য ঝুঁকিপূর্ণ এবং বিশেষ করে হাঁপানি (অ্যাজমা) রোগীদের শ্বাসকষ্টের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।
ফেডারেল সরকারের AirNow ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের তথ্য অনুযায়ী, সোমবার সকাল প্রায় ৭টা ৪৫ মিনিটে ডেট্রয়েট এলাকার বায়ুর মান ছিল 'মাঝারি' পর্যায়ে। 'মাঝারি' বায়ুর মানের অর্থ হলো, যাঁরা বায়ুদূষণের প্রতি অত্যন্ত সংবেদনশীল, তাঁদের দীর্ঘ সময় বা অতিরিক্ত শারীরিক পরিশ্রম এড়িয়ে চলা এবং প্রয়োজন হলে বাইরে অবস্থানের সময় কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে।
গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ডেট্রয়েট দুবারই শীর্ষস্থান দখল করেছিল। বায়ুর গুণমান পর্যবেক্ষণকারী সুইস প্রতিষ্ঠান IQAir-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার এক পর্যায়ে শহরটির বায়ুর গুণমান সূচক (AQI) ভয়াবহ ৭২৪-এ পৌঁছায়। পরদিন শুক্রবারও ডেট্রয়েটের AQI ছিল ৪৩৫, যা অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ের মধ্যে পড়ে।
তবে সোমবার সকালে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। IQAir-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ডেট্রয়েটের AQI কমে ৮৬-এ নেমে এসেছে এবং বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শহরটির অবস্থান ১৬তম।
তবুও সোমবার সকালে মিশিগানের গ্র্যান্ড র‍্যাপিডস, কালামাজু এবং পশ্চিমাঞ্চলীয় আপার পেনিনসুলা-এর কয়েকটি এলাকায় বায়ুর মান এখনও 'অস্বাস্থ্যকর' পর্যায়ে রেকর্ড করা হয়েছে।
EGLE-এর কর্মকর্তারা জানিয়েছেন, কানাডায় দাবানল এখনও অব্যাহত থাকলেও সংস্থার বর্তমান পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনে মিশিগানে ধোঁয়ার প্রভাব ধীরে ধীরে কমবে এবং পরিস্থিতি তুলনামূলকভাবে সহনীয় থাকবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে প্রথম আউটডোর ওয়াজ মাহফিল, আখেরি মোনাজাতে শেষ

মিশিগানে প্রথম আউটডোর ওয়াজ মাহফিল, আখেরি মোনাজাতে শেষ