আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

মিশিগানে প্রথম আউটডোর ওয়াজ মাহফিল, আখেরি মোনাজাতে শেষ

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০৫:৩৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০৫:৩৮:৪৯ অপরাহ্ন
মিশিগানে প্রথম আউটডোর ওয়াজ মাহফিল, আখেরি মোনাজাতে শেষ
ডেট্রয়েট, ২০ জুলাই:  যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রথমবারের মতো তিন দিনব্যাপী বৃহৎ পরিসরে আয়োজিত আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা অত্যন্ত সফলতা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশী মুসলিম কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে ডেট্রয়েট শহরের কনান্ট স্ট্রিটে অবস্থিত বায়তুল মোকাররম জামে মসজিদের পার্কিং লটে অনুষ্ঠিত হয় এই ইসলামী মহাসম্মেলন। গত ১৭ জুলাই শুক্রবার শুরু হওয়া এই আয়োজন ১৯ জুলাই রবিবার পবিত্র আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
তিন দিনব্যাপী এ মাহফিলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং অন্যান্য দেশ থেকে আগত প্রখ্যাত আলেম-উলামা, মাশায়েখ, হাফেজ, ক্বারী, ইসলামী চিন্তাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তাঁদের হৃদয়স্পর্শী বয়ান, কোরআন তেলাওয়াত ও ইসলামী আলোচনা পুরো প্রাঙ্গণকে মুখরিত করে তোলে। ধর্মপ্রাণ মুসল্লিরা গভীর মনোযোগের সঙ্গে তাঁদের নসিহত ও মূল্যবান বক্তব্য শ্রবণ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কিরাত প্রতিযোগিতা। এতে মিশিগানের বিভিন্ন এলাকার ৬০-এর অধিক শিক্ষার্থী অংশ নেয়। কোমল কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াত উপস্থিত মুসল্লিদের হৃদয় স্পর্শ করে। প্রতিযোগিতা শেষে নির্বাচিত সেরা ১০ জন প্রতিযোগীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
উন্মুক্ত আকাশের নিচে এমন বৃহৎ ইসলামী মাহফিলের আয়োজন করায় আয়োজকদের প্রতি অংশগ্রহণকারীরা আন্তরিক কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেন। অনেকের মতে, প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাহফিলটি শুধু ধর্মীয় আয়োজনেই সীমাবদ্ধ ছিল না; এটি পরিণত হয়েছিল বাংলাদেশি কমিউনিটির এক মিলনমেলায়। পরিবার-পরিজন নিয়ে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, দেশীয় পরিবেশ, ঐতিহ্যবাহী খাবার ও বিভিন্ন স্টল আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রবাসের মাটিতে যেন এক টুকরো বাংলাদেশের আবহ সৃষ্টি হয়েছিল।
উপস্থিত আলেম-উলামা, অতিথি ও মুসল্লিরা বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে ইসলামের শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মহান বার্তা ছড়িয়ে দিতে এবং প্রবাসী মুসলিম কমিউনিটির পারস্পরিক বন্ধন ও ঐক্য আরও সুদৃঢ় করতে এ ধরনের ব্যতিক্রমধর্মী ইসলামী আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ