আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

সাগিনাওয়ে রেস্তোরাঁয় গাড়ি ঢুকে নারী নিহত, গুরুতর আহত ২

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১০:৪২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১০:৪২:২৬ অপরাহ্ন
সাগিনাওয়ে রেস্তোরাঁয় গাড়ি ঢুকে নারী নিহত, গুরুতর আহত ২
সাগিনাও, ২১ জুলাই: যুক্তরাষ্ট্রের মিশিগানের সাগিনাওয়ে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বে সিটির ৮৭ বছর বয়সী এক ব্যক্তি গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একাধিক লেন অতিক্রম করে একটি এশিয়ান রেস্তোরাঁয় সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দুপুর ২টার কিছুক্ষণ পর সাগিনাও টাউনশিপের ভোগ রোডের উত্তরে বে রোডে অবস্থিত ''পিটার অ্যান্ড চিয়াস হাউস: আ থাই অ্যান্ড চাইনিজ ইটারি' নামের রেস্তোরাঁয় একটি লেক্সাস গাড়ি ঢুকে পড়ার খবর পায় জরুরি সেবা বিভাগ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বে সিটির বাসিন্দা ওই বৃদ্ধ চালক কাছের একটি বডি শপ (গাড়ি মেরামতের দোকান) থেকে গাড়ি নিয়ে বের হওয়ার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারান। গাড়িটি বে রোডের সবকটি লেন অতিক্রম করে ফুটপাতের কার্ব ডিঙিয়ে সরাসরি রেস্তোরাঁর ভবনের ভেতরে গিয়ে আঘাত করে।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, ২০১২ মডেলের লেক্সাস গাড়িটি ভবনের দেয়াল ভেঙে প্রায় সম্পূর্ণভাবে রেস্তোরাঁর ভেতরে ঢুকে গেছে।
সাগিনাও টাউনশিপ পুলিশের তথ্যমতে, এ ঘটনায় মোট তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে দুজন ছিলেন রেস্তোরাঁর গ্রাহক এবং একজন কর্মচারী।
আহত গ্রাহকদের মধ্যে সাগিনাওয়ের ৬৫ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই মারা যান। অপর দুই আহত ব্যক্তি ৬২ বছর বয়সী এক গ্রাহক এবং ৪৮ বছর বয়সী এক কর্মচারীকে গাড়ি ও ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন বে সিটির ৮৭ বছর বয়সী এক ব্যক্তি। তিনি এবং গাড়িতে থাকা ৮৩ বছর বয়সী এক নারী যাত্রীও আহত হয়েছেন। তবে তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে পুলিশ। চিকিৎসার জন্য তাদেরও স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে সাগিনাও টাউনশিপ পুলিশ বিভাগের সঙ্গে যৌথভাবে তদন্ত করছে সাগিনাও কাউন্টি ট্রাফিক ক্র্যাশ ইনভেস্টিগেশন টিম।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন