আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

লন্ডনে জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সামার ট্রিপে মিলনমেলা

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১১:১১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১১:১১:৫৮ অপরাহ্ন
লন্ডনে জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সামার ট্রিপে মিলনমেলা
লন্ডন, ২১ জুলাই : প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) সাউথ ইস্ট রিজিওনের বার্ষিক সামার ট্রিপ গত ২০ জুলাই (রবিবার) অনুষ্ঠিত হয়েছে।
পোর্টসমাউথ সমুদ্র উপকূলে আয়োজিত দিনব্যাপী এ আনন্দভ্রমণে সাউথ ইস্ট রিজিওনের সদস্য ও তাদের পরিবার-পরিজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। সামার ট্রিপকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সেদিন অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরেও অংশগ্রহণকারীদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। লন্ডন থেকে কোচে যাত্রাপথে সদস্যরা গান, কবিতা আবৃত্তি, কৌতুক ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পুরো ভ্রমণকে প্রাণবন্ত ও উপভোগ্য করে তোলেন। নবীন ও প্রবীণ সদস্যদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশ আরও প্রাণচঞ্চল হয়ে ওঠে। যাত্রাপথে একে অপরকে চা, বিস্কুট ও চকলেট দিয়ে আপ্যায়নের আন্তরিক দৃশ্যও সবার নজর কাড়ে।
পোর্টসমাউথে পৌঁছালে জিএসসি পোর্টসমাউথ শাখার সভাপতি এবং পোর্টসমাউথের লর্ড মেয়র কাউন্সিলর আব্দুল কাদির সাউথ ইস্ট রিজিওনের সদস্যদের আন্তরিকভাবে স্বাগত জানান।
যাত্রার শুরুতে উপস্থিত সকলকে স্বাগত জানান সাউথ ইস্ট রিজিওনের সহ সভাপতি এম এ গফুর ও সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদ। এসময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিএসসির সাবেক কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিষ্টার আতাউর রহমান, সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার মোঃ আবুল মিয়া, সহ সভাপতি ফজলুল করীম চৌধুরী, এম এ আউয়াল,  জয়েন্ট সেক্রেটারী আব্দুল মালিক কুটি, সাউথ ইস্ট রিজিওনের উইমেন সেক্রেটারী কবি ইমদাদুন খান, ইস্ট লন্ডন শাখার সভাপতি সৈয়দ জিল্লুল হক, সাধারণ সম্পাদক শাহান চৌধুরী ও ট্রেজারার সালেহ আহমদ, এসেক্স শাখার সহ সভাপতি সালেহ আহমদ আলফু, ট্রেজারার আবুল হোসেন, ফারুক মিয়া, আব্দুস সোবহান, আবদুল কাদির,  সৈয়দ আশফাক আহমদ, বেতার বাংলার প্রেজেন্টার মানিকুর রহমান গনি, ময়নুল হক, সাহেল আহমদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ট্রেজারার ও লন্ডন বাংলা ইকো এর সম্পাদক মির্জা আবুল কাশেম, আবাব মিয়া, ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির এ‍্যাসিষ্টেন্ট সেক্রেটারি ও চেনেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, রফিক আহমদ, আমির হোসেন, ওলিদুর রহমান, গিয়াস মিয়া প্রমুখ।
জিএসসি পোর্টসমাউথ শাখা এবং পোর্টসমাউথ সিটির লর্ড মেয়র কাউন্সিলর আব্দুল কাদিরের পক্ষ থেকে আগত সকল সদস্য ও তাদের পরিবারের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সমুদ্রসৈকতের পাশের একটি খোলা মাঠে বাফে পদ্ধতিতে সুস্বাদু ও বৈচিত্র্যময় খাবার পরিবেশন করা হয়। উপস্থিত সবাই আনন্দের সঙ্গে খাবার উপভোগ করেন এবং আন্তরিক আতিথেয়তার জন্য জিএসসি পোর্টসমাউথ শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মধ্যাহ্নভোজ শেষে অংশগ্রহণকারীরা পোর্টসমাউথ সমুদ্রসৈকত ও আশপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখেন। দিনব্যাপী আনন্দ-উৎসব শেষে গান, কৌতুক ও আড্ডায় মুখর পরিবেশে কোচযোগে লন্ডনের উদ্দেশে ফিরতি যাত্রা শুরু হয়।
সামার ট্রিপ সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতা করায় জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক সুফি সোহেল আহমেদ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ