আমেরিকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম সাগিনাওয়ে রেস্তোরাঁয় গাড়ি ঢুকে নারী নিহত, গুরুতর আহত ২ মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা মিশিগানে ইসকনের চার দশকের ঐতিহ্যের রথযাত্রায় ভক্তদের ঢল বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায় শেষ বাঁশির অপেক্ষায় ফুটবল বিশ্ব এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা

লন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম বর্ষপূর্তি উদযাপন

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১০:২২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ১০:২২:৩৫ অপরাহ্ন
লন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম বর্ষপূর্তি উদযাপন
লন্ডন, ২২ জুলাই: যুক্তরাজ্যের বাংলা ভাষাভাষী কমিউনিটির অন্যতম জনপ্রিয় গণমাধ্যম সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও-র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
২০ জুলাই (সোমবার) পূর্ব লন্ডনের বার্কিং লাইব্রেরিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী, সমাজসেবী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে এটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও, টিভি ও পিস হোমের চেয়ারপারসন মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী। তিনি স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলা, কমিউনিটিতে এর ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও, টিভি ও পিস হোমের প্রতিষ্ঠাতা মিসবাহ জামাল। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন রেডিও, টিভি ও পিস হোমের পৃষ্ঠপোষক খতিব মাওলানা শেখ তাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ, চ্যানেল এস ও হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে কমিটির চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী জেপি, ড. আলাউদ্দিন আহমদ, মাহবুবা আহমদ, রেডব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর জোসনা ইসলাম, সাবেক কাউন্সিলর শাম ইসলাম, এশিয়ান কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা ইয়াওয়ার খান, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ, এলবি২৪ টিভি-এর প্রতিষ্ঠাতা শাহ ইউসুফ, হেড অব প্রোডাকশন মাহমুদুল হক হৃদয়, রফিকুল হায়দার, নাসিম আহমদ, গোলাম রব্বানী চৌধুরী, আব্দুল মুকিত, এনায়েত খান, হারুন মিয়া সিআইপি, মোহাম্মদ অহিদ উদ্দিন, আফসার হোসেন আনাম, শামসুল ইসলাম সেলিম, মানিক মিয়া, মনসুর আহমদ খান, মোহাম্মদ মুজিবুর রহমান, তোফায়েল আহমেদ, সালমা আহমেদ, সাংবাদিক রহমত আলী, অনুপম নিউজ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, তৈমুছ আলী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হোসেন, ইভেন্ট সেক্রেটারি ও চ্যানেল এসের সিনিয়র নিউজ এডিটর রুপি আমিন, শাহিন আমিন, নির্বাহী সদস্য এনামুল চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ এখলাছুর রহমান পাক্কু, চলচ্চিত্র অভিনেত্রী রোকসানা হাসি সোনিয়া, গোলাম রব্বানী রুহি আহাদ, জয়নাল চৌধুরী, গোলাম রসুল মুহি আহাদ, রুমা আহাদ, রিমা আহাদ, সরকুম মোহাম্মদ খালেদ আহমেদ, ফাহিম মাসুদ, শাহিন আহমেদ উজ্জ্বল, সোহেল চৌধুরী, সুহেল হক, মোহাম্মদ নজমুল হুদা, শাহ খালিদ চৌধুরী, সৈয়দ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ ওয়ারিছ আলী, মোহাম্মদ জিয়াউল ইসলাম, সুজন ইসলাম, এখলাছুর রহমান খান, নাহিদা মিসবাহ, হাফিজ নাহমাদ মিসবাহ, সাইফুর খান, ফয়সাল আহমেদ, লাভলী বেগম, সুমা খান, আসিফ আহমেদ, মিজানুর রহমান, নানজিবা নিশাত নাসিমা, মুজিবুর রহমান মুজিব এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী।
বক্তারা বলেন, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও বর্তমানে এলবি২৪ টিভি-এর সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে। পাশাপাশি পিস হোম-এর মাধ্যমে বাংলাদেশে অসহায় মানুষের চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী প্রদান, হুইলচেয়ার বিতরণ, টিউবওয়েল স্থাপন এবং দরিদ্র মানুষের জন্য ঘর নির্মাণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা, সার্টিফিকেট ও মেডেল তুলে দেওয়া হয়। এছাড়া মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মজির উদ্দিন, সাবেক সভাপতি এম. এ. আহাদ, মাহমাদুর রশীদ এবং ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলী, এমবিই-কে। তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে এসব সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠান সফল করতে বিশেষ সহযোগিতা করেন শাহেদ আহমদ (গ্র্যান্ড রাসই রেস্টুরেন্ট), হারুন মিয়া, সিআইপি ও শামসুল ইসলাম সেলিম (উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্ট), ব্যারিস্টার লুতফুর রহমান (ওয়ার্ক পারমিট ক্লাউড), আব্দুস সামাদ (ভ্যান্টেজ ম্যানেজমেন্ট গ্রুপ), রফিক হায়দার (বাংলা টাউন গ্রুপ), তোফাজ্জল আলম ও বাবুল চৌধুরী (সোনারগাঁও রেস্টুরেন্ট) এবং মালেক আহমেদ (সিলভার সার্ভিস ক্যাটারিং)।
এছাড়া অনুষ্ঠান বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন এলবি২৪ টিভি-এর প্রতিষ্ঠাতা শাহ ইউসুফ, হেড অব প্রোডাকশন মাহমুদুল হক হৃদয় এবং ক্যামেরাপার্সন তানভীর আহমেদ অপু। অনুষ্ঠানের শেষ পর্বে নৈশভোজের মাধ্যমে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের  অগ্রগতি সম্ভব নয় : এমপি ফয়সল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের  অগ্রগতি সম্ভব নয় : এমপি ফয়সল