আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত

ব্রঙ্কস আওয়ামী লীগের সভায় জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১০:২৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ১০:২৫:২৩ অপরাহ্ন
ব্রঙ্কস আওয়ামী লীগের সভায় জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ
নিউইয়র্ক, ২২ জুলাই: নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের অন্তর্গত ব্রঙ্কস ব্যরো আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঙ্কস স্ট্রালিং বাংলাবাজারের মামুন টিউটোরিয়াল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুল মুহিতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান। সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সায়েদুল বাকিন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের আলোচনার মাধ্যমে আগামী ১৬ আগস্ট (রোববার) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, কর্মসূচির মধ্যে থাকবে মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত এবং তবারক বিতরণ। অনুষ্ঠানে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি সায়মন হাসান, মাহমুদুল হাসান, কামরুজ্জামান বসির, আবু তাহের চৌধুরী, শাহজাহান ছোটন, সায়েদুল বাকিন, গোলাম রব্বানী বেলাল ও ইমরান খন্দকারসহ অনেকে।
সভাশেষে সভাপতি আব্দুল মুহিত উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস