আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ

জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০২:১০:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০২:১০:৪৫ পূর্বাহ্ন
জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই
ওয়ারেন, ২৭ জুলাই: মিশিগানের রাজনীতিতে বাংলাদেশি আমেরিকানদের অংশগ্রহণ আরও দৃশ্যমান হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিস্ট্রিক্ট ১৪ থেকে মিশিগান স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিনহাজ চৌধুরী।
গতকাল রবিবার দুপুরে ওয়ারেন সিটির স্বাদ রেস্টুরেন্টে বাংলা গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি তার নির্বাচনী পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন। আগামী ৪ আগস্ট অনুষ্ঠিতব্য মিশিগানের প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মিনহাজ চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে মিনহাজ চৌধুরী বলেন, নির্বাচিত হলে তিনি কর্মসংস্থান সৃষ্টি, ছোট ব্যবসার উন্নয়ন ও সহায়তা, অবকাঠামো উন্নয়ন, জননিরাপত্তা জোরদার, সহজলভ্য স্বাস্থ্যসেবা এবং গাড়ির ইনস্যুরেন্স ব্যয় কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কাজ করতে চান। তিনি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নকে তার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।
মিনহাজ চৌধুরী বর্তমানে মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের নির্বাহী সদস্য (অ্যাট-লার্জ) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (ASAL)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং মিশিগান শাখার সাধারণ সম্পাদক হিসেবেও সক্রিয় রয়েছেন।
সংবাদ সম্মেলনে মিশিগানের গভর্নর প্রার্থী ক্রিস সোয়ানসনসহ ডেমোক্র্যাটিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশি আমেরিকান স্টেট সিনেট প্রার্থী, স্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী, সিটি কমিশনার এবং কমিউনিটি নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, মিশিগানের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশি আমেরিকানদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। মিনহাজ চৌধুরীর মতো প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সড়ক-রেল-শিল্পে সিলেটের জন্য বাণিজ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা

সড়ক-রেল-শিল্পে সিলেটের জন্য বাণিজ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা