আমেরিকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ

সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ১০:৫৭:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ১০:৫৭:২৩ পূর্বাহ্ন
সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার
সিলেট, ২৭ জুলাই : সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি জনসেবার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন।  তিনি বলেন, ‘আমরা ঘুম থেকে উঠেই অনলাইনে খবর দেখি। কারণ সব সময় খবরের সঙ্গে আপডেট থাকতে হয়। অনলাইন সাংবাদিকতা এখন সময়ের দাবি। তাই সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সংবাদ উপস্থাপনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বিভাগীয় কমিশনার বলেন, জীবনে কাজের পাশাপাশি বিনোদন ও খেলাধুলার প্রয়োজন রয়েছে। খেলাধুলা দলগত মনোভাব গড়ে তোলে, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করে এবং কর্মস্পৃহা বৃদ্ধি করে। তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত ও নতুন সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।
সোমবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাব ও ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আয়োজিত বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং নতুন সদস্যদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. রাগীব আলী মিলনায়তনে ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবেদ সাদেক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য আফতাব চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবেদ সাদেক বলেন, ‘৫ আগস্টের পর অনলাইন গণমাধ্যম জনগণের মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে দুঃখজনকভাবে কিছু তথাকথিত সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের অ্যাডমিন সমাজে নেতিবাচক প্রভাব ফেলছেন। আমরা আশা করি, সিলেট অনলাইন প্রেসক্লাব এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।’
ক্লাবের সদস্য নুরুল আলম আলমাসের পবিত্র কোরআন তেলাওয়াত এবং জনি কান্ত শর্মার গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম মিশু এবং ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক তারেক আহমদ খান।
নবীন সদস্যদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন বাংলাভিশন ও শ্যামল সিলেটের ক্যামেরাপার্সন আজমল আলী।
অনুষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, ক্লাবের কার্যকরী কমিটির সদস্য মোশাহিদ আলী ও সৈয়দ রাসেল আহমদ সহ ক্রীড়া উপকমিটির সদস্যবৃন্দ ও ক্লাব সদস্যবৃন্দবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্লাবের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ ও ক্রীড়া প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ছাত্রদল নেতার বাসায় ৭০ বোতল ‘বিদেশি মদ’, অতঃপর বহিষ্কার

ছাত্রদল নেতার বাসায় ৭০ বোতল ‘বিদেশি মদ’, অতঃপর বহিষ্কার