আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ
ট্রলকারীদের শনাক্তে মাঠে নেমেছে পুলিশ

বিউটি রানী পালের রিল ভিডিও : সমালোচনার মুখে সংহতির ঢেউ

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০২:৫৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০২:৫৫:৩৪ পূর্বাহ্ন
বিউটি রানী পালের রিল ভিডিও : সমালোচনার মুখে সংহতির ঢেউ
সিলেট, ২৮ জুলাই: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে ডিজিটাল আচরণ, ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে উপস্থাপনের নৈতিকতার বিষয়টি। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা মত তৈরি হয়েছে। এক পক্ষ এটিকে একজন শিক্ষিকার ব্যক্তিগত কর্মকাণ্ড হিসেবে দেখছে, অন্যদিকে আরেক পক্ষ ভিডিওটির প্রেক্ষাপট ও প্রচারের ধরন নিয়ে প্রশ্ন তুলছে।
ঘটনাটি শুধু একটি ভিডিও ভাইরালের বিষয়েই সীমাবদ্ধ থাকেনি; বরং সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তিকে বিচার করার প্রবণতা, অনলাইন হয়রানি এবং সাইবার নিরাপত্তার বিষয়গুলোও সামনে নিয়ে এসেছে। এ ঘটনায় নেতিবাচক প্রচার ও সামাজিকভাবে হেয় করার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিক্ষিকা বিউটি রানী পাল। অভিযোগের বিষয়টি তদন্ত করছে পুলিশ।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, গত শুক্রবার শিক্ষিকা বিউটি রানী পাল থানায় একটি জিডি করেছেন। কয়েকটি ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এসব আইডি শনাক্ত এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে পুলিশ কাজ করছে। শিক্ষিকা যদি বিভ্রান্ত বা বিব্রত বোধ করেন, অথবা যদি মনে করেন তার মানহানি হয়েছে, তবে বিষয়টি সেভাবেই দেখা হবে।’
চলতি বছরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়া বিউটি রাণী পাল গত ২৩ জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের একটি ‘রিল’ ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাকে নীল রঙের শাড়ি পরিহিত অবস্থায় বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটতে দেখা যায়। ভিডিওটির পেছনে আবহসংগীত হিসেবে ব্যবহৃত হয় জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’।
পরবর্তীতে স্থানীয়ভাবে পরিচালিত একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভিন্ন আঙ্গিকে ও নেতিবাচক ক্যাপশন যুক্ত করে প্রচার করা হয় বলে অভিযোগ করেন বিউটি রাণী পাল। এরপর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা ধরনের মন্তব্য, সমালোচনা ও আলোচনা। ঘটনাটি ঘিরে একদিকে যেমন সমালোচনা দেখা যায়, অন্যদিকে অনেকে এটিকে একজন ব্যক্তির ব্যক্তিগত প্রকাশভঙ্গির ওপর অযাচিত হস্তক্ষেপ হিসেবে দেখছেন।
শিক্ষিকা বিউটি রানী পালের অভিযোগ, ভিডিওটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেন, একটি ফেসবুক পেজ থেকে বিভ্রান্তিকর ক্যাপশন দিয়ে ভিডিওটি প্রচার করা হয়, যার ফলে তিনি সাইবার হয়রানির শিকার হয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “ডিজিটাল যুগে আমাদের চিন্তা-ভাবনাও আধুনিক হতে হবে। একজন মানুষের ব্যক্তিগত কর্মকাণ্ডকে বিকৃতভাবে উপস্থাপন করে তাকে হেয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি আরও বলেন, “যারা এসব ছড়িয়েছেন তারা যদি ভুল স্বীকার না করেন, তাহলে প্রয়োজন হলে সাইবার আইনের আশ্রয় নেওয়া হবে।”
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শিক্ষিকার পাশে দাঁড়িয়েছেন। সাইবার হয়রানির প্রতিবাদ জানিয়ে অনেকে নিজেদের মতামত প্রকাশ করছেন এবং নারীদের প্রতি সম্মানজনক আচরণের আহ্বান জানাচ্ছেন।
বিষয়টি নিয়ে শিক্ষা বিভাগও অবগত রয়েছে। সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বলেন, “এ বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে শিক্ষিকা যে মানসিক চাপে রয়েছেন, সেটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।”
এর আগে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, তিনি ভিডিওটি দেখেননি। তবে কারও গান করা বা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়াকে তিনি অন্যায় মনে করেন না, যদি সেখানে কোনো অনৈতিক বিষয় না থাকে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও পেজগুলোর কার্যক্রম যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ