আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম
ফয়েজ উদ্দিন আহ্বায়ক, জনি দে সদস্য সচিব

মিশিগানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি, প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০১:১০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০১:১২:০০ পূর্বাহ্ন
মিশিগানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি, প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ডেট্রয়েট, ২৯ জুলাই : দীর্ঘদিন পর মিশিগান স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও নৈশভোজের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
গত ২৬ জুলাই (রোববার) যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল এবং সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান এক ভার্চুয়াল সভায় মিশিগান স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির ঘোষণা দেন। পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক অনুমোদনের বিষয়টি জানানো হয়। নবগঠিত কমিটিতে ফয়েজ উদ্দিনকে আহ্বায়ক, জনি দে-কে সদস্য সচিব এবং সাব্বির আহমেদ, কাওসার আহমেদ ও সাজু আহমেদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণায় মিশিগানে বসবাসরত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নবগঠিত কমিটির পক্ষ থেকে কমিটি অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানানো হয়েছে।
পরে নবনির্বাচিত আহ্বায়ক ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জনি দে-এর সঞ্চালনায় শহরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক শহিদুল হক রাসেল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মিশিগান স্টেট আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম এ সালাম সেলিম, মিশিগান মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজাদ খান, মিশিগান স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন ও আলমগীর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও দেলওয়ার আনসারী পাবেল, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন জাবেদ, মহানগর সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, সম্পাদকমণ্ডলীর সদস্য লিয়াকত আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও যুক্তরাষ্ট্র শাখার সদস্য আশরাফুল হাসান চৌধুরী কামরান, স্টেট আওয়ামী লীগের সদস্য কিনু মিয়া, জামাল আহমদ, নিরঞ্জন দাস ও রুহেল আহমদ চৌধুরী, সাবেক সদস্য সচিব আমিন উদ্দিন, মিশিগান স্টেট যুবলীগের প্রচার সম্পাদক আবেদ মনসুর, দপ্তর সম্পাদক মুকুল খান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কেনি দত্ত, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, পিয়াল সেন ও ফাহিম আহমেদ।
এছাড়াও নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, কাওসার আহমেদ ও সাজু আহমেদ, সদস্য আদনান আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দ্বিতীয় সহ-সভাপতি ও মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্বায়ক খাজা আফজাল হোসেন, ছাত্রলীগ নেতা সজিব চৌধুরী, আফতাব আহমদ, রুহেল আহমেদ, আদনান আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩২ বছরের গৌরবোজ্জ্বল পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা সংগঠনের আদর্শ, ঐতিহ্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে প্রবাসে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নবগঠিত মিশিগান স্টেট আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু, পাঁচ চিরকুট ঘিরে তদন্ত

বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু, পাঁচ চিরকুট ঘিরে তদন্ত