আমেরিকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১২:৫৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১২:৫৬:২৮ অপরাহ্ন
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত
হবিগঞ্জ, ২৯ জুলাই: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে এনসিপি। বুধবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অভিযোগটি জমা দেয়। অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। প্রতিনিধি দলে নাহিদ ইসলাম ছাড়াও ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডা. মাহমুদা মিতু এবং সারোয়ার আলম।
অভিযোগে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রিংগনসহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের কাছে লিখিত অভিযোগ হস্তান্তর করেন।
এর আগে বুধবার দুপুর ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলে ১৪৪ ধারা জারির কারণে শ্রীমঙ্গলের মুছাই ও পরে বাহুবলের রশিদপুর এলাকায় এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। প্রায় সাড়ে চার ঘণ্টা আলোচনা, অবস্থান কর্মসূচি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমঝোতার পর অভিযোগ দায়ের করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জ শহরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে সার্কিট হাউসে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দলটির কেন্দ্রীয় নেতা সারজিস আলমসহ প্রায় ২০ জন আহত হন। ঘটনার পর উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে এবং নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন