আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০১:০৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০১:০৪:৩০ অপরাহ্ন
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন
নিউজার্সি, ২৯ জুলাই : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক কাউন্টিতে বসবাসরত প্রবাসী হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীদের তীর্থযাত্রা সফল ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। গত ২৭ জুলাই পুণ্যার্থীরা পশ্চিম ভার্জিনিয়ার মার্শাল কাউন্টিতে অবস্থিত হিন্দুদের পবিত্র তীর্থস্থান ‘নতুন বৃন্দাবন’-এর উদ্দেশে যাত্রা করেন।
বৈদিক মন্ত্রোচ্চারণ ও পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মাধ্যমে তীর্থযাত্রার শুভ সূচনা হয়। যাত্রাপথে পুণ্যার্থীরা মালা জপ, হরিনাম সংকীর্তন এবং গীতা পাঠে অংশ নেন। তাঁদের সম্মিলিত কণ্ঠে ধ্বনিত হতে থাকে  ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে; হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে’। ভক্তিমূলক এই কীর্তনের সুরে পুরো পরিবেশ আধ্যাত্মিক আবহে মুখরিত হয়ে ওঠে এবং উপস্থিত সবার মধ্যে সৃষ্টি হয় এক অনন্য ধর্মীয় অনুভূতি।
আয়োজকদের সূত্রে জানা গেছে, প্রায় তিন হাজার একরজুড়ে বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ধর্মীয় পীঠস্থান ‘নতুন বৃন্দাবন’-এ পুণ্যার্থীরা আত্মিক শান্তি ও আধ্যাত্মিক অনুপ্রেরণার সন্ধানে যান। সেখানে তারা মালা জপ, পূজার্চনা, ভজন, হরিনাম সংকীর্তন, মন্দির পরিদর্শন, প্রসাদ গ্রহণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
তীর্থযাত্রার তাৎপর্য তুলে ধরে আয়োজকদের অন্যতম এবং আটলান্টিক সিটি পুলিশ বিভাগের কর্মকর্তা সুমন মজুমদার বলেন, “তীর্থ পরিক্রমা পুণ্য অর্জনের অন্যতম মাধ্যম। মানুষের মনে ধর্মীয় চেতনা জাগ্রত হলে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটে, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। সামাজিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধকে শক্তিশালী করতে তীর্থভ্রমণের গুরুত্ব অপরিসীম। এই উপলব্ধি থেকেই আমাদের এ আয়োজন।”
আজ ২৯ জুলাই পুণ্যার্থীরা নতুন বৃন্দাবন থেকে নিজ নিজ গন্তব্যে ফিরে আসেন। বিদায়ের আগে নতুন বৃন্দাবনের ব্রহ্মচারী শুভানন্দ দাশ তাঁদের শুভকামনা জানিয়ে বিদায় জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ