পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর। ছবি: মার্কিন দূতাবাসের ভ্যারিফায়েড ফেসবুক পেজ
ঢাকা, ৩০ জুলাই : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান এবং এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে ইতিবাচক আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, অভিবাসন এবং বোয়িং বিমান কেনার বিষয় গুরুত্ব পেয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় সহায়তাকারী দেশগুলোর একটি এবং এ সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও স্পষ্ট করে বলেন, ভারত-চীন সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আওয়ামী লীগ নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।
এছাড়া, যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক (ট্যারিফ) নীতি ও আইনি প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :