আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন

আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০১:৫৫:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০১:৫৫:২২ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য
আটলান্টিক সিটি, ৩১ জুলাই : নিউ জার্সির আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র শিক্ষা বৃত্তি  অর্জন করেছেন একাধিক বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী। এ উপলক্ষে ২৯ জুলাই স্টিল পিয়ারে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেকের প্রতীকী (রেপ্লিকা) কপি তুলে দেন মেয়র মার্টি স্মল সিনিয়র।
অনুষ্ঠানে মোট ৫৮ জন শিক্ষার্থী শিক্ষা বৃত্তির প্রতীকী চেক গ্রহণ করেন। এর মধ্যে বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য ছিল চোখে পড়ার মতো। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দ, গর্ব ও ভবিষ্যৎ স্বপ্নপূরণের প্রত্যয়।
এ বছর মোট ৫৮টি স্কলারশিপ প্রদান করা হয়েছে, যার প্রতিটির মূল্য সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৪৬ জন উচ্চ বিদ্যালয়ের স্নাতক, ২ জন ট্রেড স্কুলের শিক্ষার্থী এবং ১০ জন মাস্টার্স ও ডক্টরাল ডিগ্রি অর্জনকারী বা অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছেন।

মেয়র মার্টি স্মল সিনিয়র শিক্ষা বৃত্তি কর্মসূচি চার বছর ধরে পরিচালিত হচ্ছে এবং এ বছর চতুর্থবারের মতো এই বৃত্তি প্রদান করা হলো। চেকের প্রতীকী কপি গ্রহণের সময় শিক্ষার্থীদের অভিভাবক, স্বজন ও উপস্থিত অতিথিরা করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে তাদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে স্কলারশিপ কমিটির সদস্য, আটলান্টিক সিটি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের এই সাফল্য আবারও প্রমাণ করেছে যে মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতায় তারা কোনো অংশেই পিছিয়ে নেই। এই শিক্ষা বৃত্তি তাদের উচ্চশিক্ষা অর্জন এবং আমেরিকান ড্রিম বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ

বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ