আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক
আক্রান্ত ১১ হাজারের বেশি

মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ১২:২৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ১২:২৫:২৫ অপরাহ্ন
মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম
ল্যান্সিং, ৩ আগস্ট : মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাবে দুজনের মৃত্যু হয়েছে বলে সোমবার রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরিয়াসিস সংক্রমণের কারণে মৃত্যুর ঘটনা প্রথমবারের মতো কোনো অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বলে মনে করা হচ্ছে। এ ক্ষেত্রে মিশিগানই প্রথম অঙ্গরাজ্য। কারণ, ২৭ জুলাই পর্যন্ত 'সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন' (সিডিসি)-এর তথ্য অনুযায়ী, দেশজুড়ে এই রোগে কোনো মৃত্যুর ঘটনা নথিভুক্ত ছিল না।
মিশিগান ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস জানিয়েছে যে, ২২ জুন থেকে মিশিগানে এই পরজীবীজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১,২৩৪ জনে পৌঁছেছে। গত বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১০,৩৮৬; অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে সংক্রমণ প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মৃত দুই ব্যক্তির আগে থেকেই গুরুতর শারীরিক অসুস্থতা বা স্বাস্থ্যগত জটিলতা ছিল। তাদের মতে, সাইক্লোস্পোরিয়াসিসের সংক্রমণ এবং এর ফলে সৃষ্ট পানিশূন্যতা তাদের শারীরিক অবস্থাকে আরও অবনতির দিকে ঠেলে দিয়ে থাকতে পারে।
তবে গোপনীয়তার কারণ দেখিয়ে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মৃতদের পরিচয়, মৃত্যুর স্থান বা এ-সংক্রান্ত অন্য কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করা হবে না। বিভাগটির ভাষ্য, “এই দুটি ঘটনা সম্পর্কে আর কোনো অতিরিক্ত তথ্য দেওয়া হবে না।”
মিশিগান ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস জানিয়েছে, সাইক্লোস্পোরিয়াসিস সাধারণত প্রাণঘাতী রোগ নয়। বিভাগটি বলেছে, "যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরিয়াসিসজনিত মৃত্যু অত্যন্ত বিরল।"
তবে মিশিগানে এই রোগের অস্বাভাবিক প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধানে স্বাস্থ্য কর্মকর্তারা তদন্ত অব্যাহত রেখেছেন। সাইক্লোস্পোরিয়াসিসে আক্রান্তদের সাধারণত ঘন ঘন পাতলা পায়খানা, তীব্র ডায়রিয়া এবং পানিশূন্যতার মতো উপসর্গ দেখা দেয়।
রাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত এ রোগে আক্রান্ত ১৯৩ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অন্যদিকে, সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর তথ্য অনুযায়ী, ২৭ জুলাই পর্যন্ত সারা দেশে সাইক্লোস্পোরিয়াসিসে আক্রান্ত ৪২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, গত বৃহস্পতিবার অনলাইনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৩ জুলাই একদিনে সর্বোচ্চ ৭২৬ জন আক্রান্ত শনাক্ত হওয়ার পর থেকে মিশিগানে প্রতিদিন নতুন করে রিপোর্ট হওয়া সাইক্লোস্পোরিয়াসিস রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর

নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর