আমেরিকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ১২:৪৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ১২:৪৬:১০ অপরাহ্ন
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২
৩ আগস্ট সোমবার কুলিজ এলাকার একটি বাড়ির সামনে ওক পার্ক পুলিশ ও ওকল্যান্ড কাউন্টি শেরিফের ডেপুটিরা অবস্থান করছেন। এই বাড়িতেই গুলির ঘটনায় দুইজন নিহত হন/Photo : Clarence Tabb Jr, The Detroit News  

ওক পার্ক, ৩ আগস্ট : কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ভোরে মিশিগান রাজ্যের ওক পার্কে গোলাগুলির ঘটনায় দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
এক বিবৃতিতে জানানো হয়, ভোর ৪টা ৪৮ মিনিটের দিকে ওক পার্ক পাবলিক সেফটি ডিপার্টমেন্টের কর্মকর্তারা ‘নাইন মাইল রোড’-এর এক ব্লক দক্ষিণে গ্র্যানজন অ্যাভিনিউয়ের কাছে কুলিজ হাইওয়ের একটি বাড়িতে ছুটে যান। সেখানে একাধিকবার গুলি চালানোর খবর পাওয়া যায়।
কর্তৃপক্ষ জানায়, পুলিশ কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে বাড়িটির ভেতরে প্রবেশ করে। সেখানে ১৯ বছর বয়সী এক তরুণ ও ১৮ বছর বয়সী এক তরুণীকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তদন্তকারীরা জানান, ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় আহত আরও দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। 
ওক পার্কের সিটি ম্যানেজার এরিক টাঙ্গেইট এক বিবৃতিতে বলেন, “আমাদের এলাকায় এমন কাণ্ডজ্ঞানহীন সহিংসতা এবং মানুষের জীবনের প্রতি এই ধরনের অবজ্ঞা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার তদন্তে আমরা আমাদের সব ধরনের সম্পদ ও সক্ষমতা ব্যবহার করছি এবং দায়ীদের বিচারের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে।
এদিকে, শহরের পাবলিক সেফটি ডিপার্টমেন্টের পরিচালক স্টিভ কুপার সোমবার সকালে Fox 2 Detroit-কে জানান, ওই বাড়িতে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছিল। বাড়িটি সম্ভবত স্বল্পমেয়াদি ভাড়ার জন্য ব্যবহৃত হতো বলেও ধারণা করা হচ্ছে। গোলাগুলির ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে ওক পার্ক পাবলিক সেফটি ডিপার্টমেন্টের (248) 691-7520 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা

গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা