আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

হেজেল পার্কে বাড়িতে গুলিতে এক ব্যক্তি নিহত

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৩:০০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৩:০০:২৭ পূর্বাহ্ন
হেজেল পার্কে বাড়িতে গুলিতে এক ব্যক্তি নিহত
হেজেল পার্ক, ৫ আগস্ট : হেজেল পার্কের একটি বাড়িতে গুলির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনার তদন্ত করছে পুলিশ।
কর্তৃপক্ষ জানায়, দুপুর সোয়া ১টার দিকে এইট মাইল রোড ও ইন্টারস্টেট-৭৫-এর কাছে ইস্ট জর্জ অ্যাভিনিউয়ের ৫০০ ব্লকের একটি বাড়িতে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়িতে প্রবেশ করে পুলিশ ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম রায়ান লেসলি অ্যাডামস বলে জানিয়েছেন হেজেল পার্ক পুলিশ প্রধান উইলিয়াম হ্যামেল।
পুলিশ প্রধান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এ ঘটনায় শুধু অ্যাডামসকেই লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে হামলার কারণ ও সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ঘটনার বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে হেজেল পার্ক পুলিশ বিভাগের (248) 542-6161 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, মেট্রো ডেট্রয়েট এলাকায় সাম্প্রতিক সময়ে কয়েকটি গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে একই দিনে ওক পার্কের একটি স্বল্পমেয়াদি ভাড়ার বাড়িতে গুলিতে দুজন নিহত এবং আরও দুজন আহত হন।
এর আগে রেডফোর্ড টাউনশিপ পুলিশ একটি পরিকল্পিত বা লক্ষ্যভেদী গুলির ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছিল। এছাড়া গত সপ্তাহে পন্টিয়াক এলাকায় একটি ‘ব্লক পার্টি’ চলাকালে গুলিতে একজন নিহত হওয়ার ঘটনায় ২৩ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ

চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ