আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত

ডেট্রয়েটে ছুরিকাঘাতে নিহত ব্যক্তি, তদন্ত করছে পুলিশ

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৩:০৩:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৩:০৩:১০ পূর্বাহ্ন
ডেট্রয়েটে ছুরিকাঘাতে নিহত ব্যক্তি, তদন্ত করছে পুলিশ
ডেট্রয়েট, ৫ আগস্ট : শহরের একটি এলাকায় ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে ডেট্রয়েট পুলিশ।
ডেট্রয়েট পুলিশ বিভাগের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে অ্যান্ডওভার ও ইস্ট স্টেট ফেয়ার এলাকার কাছে পুলিশ কর্মকর্তারা ৪০-এর কোঠায় বয়সী এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে মঙ্গলবার পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় কিংবা হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় কারও কাছে কোনো তথ্য থাকলে ডেট্রয়েট পুলিশ বিভাগের হোমিসাইড ইউনিটের (313) 596-2260 নম্বরে অথবা 1-800-SpeakUp হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ‘ডেট্রয়েট রিওয়ার্ডস টিভি’ (Detroit Rewards TV)-এর মাধ্যমেও তথ্য দেওয়া যাবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা