আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ১২:২৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ১২:২৮:৩৩ অপরাহ্ন
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”
সিলেট, ৭ আগস্ট : মঞ্চে ছিল তার শেষ গান, আর সেই গান গেয়েই যেন জীবনের শেষ সফরে বের হয়েছিলেন তরুণ বাউলশিল্পী পেহেলি ভৈরবী। মাজারের ওরসে নিয়মিত গান পরিবেশন করা এই শিল্পী কিশোরগঞ্জ থেকে সিলেটে এসেছিলেন সংগীত পরিবেশনের জন্য। কিন্তু অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার জীবনের পথচলা।
মাত্র ১৮ বছর বয়সী পেহেলি ভৈরবীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, ভক্ত ও বাউল-লোকসংগীত অঙ্গনে।
দুর্ঘটনার একদিন আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সিলেটের বিশ্বনাথে একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা জানিয়েছিলেন পেহেলি। সেটিই হয়ে রইল তার জীবনের শেষ ফেসবুক পোস্ট। সেখানে তিনি লিখেছিলেন, বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার বৈরাগী বাজারে হজরত ছাবাল শাহ্ (রহ.)-এর মাজারের অনুষ্ঠানে গান পরিবেশন করতে যাচ্ছেন এবং আশপাশের সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার বৈরাগী বাজারে মাজারের অনুষ্ঠানে গান পরিবেশন করেন পেহেলি। পরদিন সকালে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনার শিকার হন তিনি।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, ইউনিক পরিবহন ও বেঙ্গল স্লিপার কোচের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে পেহেলি ভৈরবী। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা বাবাও আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় পেহেলিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পেহেলির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাউল ও লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তার গাওয়া গান, ছবি ও স্মৃতিচারণ করে ভক্তরা শোক প্রকাশ করছেন। তরুণ এই শিল্পীর কণ্ঠে আরও অনেক গান শোনার অপেক্ষা ছিল ভক্তদের। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা থামিয়ে দিল তার সম্ভাবনাময় সংগীতযাত্রা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ