আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০১:১৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০১:১৬:০২ অপরাহ্ন
ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী
ডেট্রয়েট, ৮ আগস্ট : সরকারি কৌঁসুলিদের তথ্য অনুযায়ী, ডেট্রয়েটের এক সাবেক দমকলকর্মীর বিরুদ্ধে চলতি গ্রীষ্মে শহরের বিভিন্ন স্থানে ধারাবাহিক অগ্নিসংযোগ ও চুরির অভিযোগ আনা হয়েছে।
ওয়েইন কাউন্টির কৌঁসুলিদের মতে, ৫২ বছর বয়সী এরিক অ্যান্ডারসনের বিরুদ্ধে ১০ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে পাঁচটি স্থানে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। এসব ঘটনার কয়েকটিতে তিনি ঘটনাস্থল থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। তবে কথিত অগ্নিসংযোগ ও চুরির ঘটনাগুলোর সময় অ্যান্ডারসন দমকলকর্মী হিসেবে কর্মরত ছিলেন না। তিনি ২০২৩ সালের জুনে দমকল বিভাগের চাকরি থেকে পদত্যাগ করেন।
এক বিবৃতিতে ওয়েইন কাউন্টির প্রসিকিউটর কিম ওয়ার্দি বলেন, “দমকলকর্মীদের দ্বারা অগ্নিসংযোগের (ফায়ারবাগ) ঘটনা সম্পর্কে আমরা সবাই শুনেছি। সৌভাগ্যবশত, এমন দমকলকর্মীর সংখ্যা খুবই কম। তবে এসব ঘটনা সত্যিই আমাদের বোধগম্যতার বাইরে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এমন ঘটনা ঘটে এবং তা আমাদের বিবেককে নাড়া দেয়।”
তিনি আরও বলেন, সাবেক এই দমকলকর্মীর কথিত অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত ভয়াবহ। তাকে আইনের আওতায় পূর্ণ জবাবদিহিতার মুখোমুখি করতে প্রসিকিউটরের কার্যালয় সর্বোচ্চ চেষ্টা করবে।শনিবার পর্যন্ত আদালতের নথিতে অ্যান্ডারসনের পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ করা হয়নি।
কৌঁসুলিদের তথ্য অনুযায়ী, ১০ জুলাই ভোর ৬টার দিকে অ্যান্ডারসন ব্রাইডেন স্ট্রিটের ৮৫০০ ব্লকের একটি বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে একটি রেফ্রিজারেটর, একটি স্টোভ এবং দুটি পিটবুল কুকুরছানা চুরি করেন। অভিযোগ রয়েছে, এর এক ঘণ্টারও কম সময়ের মধ্যে তিনি ওই বাড়িতে ফিরে এসে আগুন ধরিয়ে দেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার গৃহ-অনুপ্রবেশ ও দ্বিতীয় মাত্রার অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
১৫ জুলাই অ্যান্ডারসন সেন্ট্রাল স্ট্রিটের ৮৫০০ ব্লকের একটি গ্যারেজে আগুন ধরিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এর প্রায় পাঁচ মিনিট পর, সকাল ৬টা ৩৭ মিনিটে, তিনি ব্রাইডেন স্ট্রিটের ৮৩০০ ব্লকের একটি বাড়ির সামনে রাখা বাণিজ্যিক আবর্জনার পাত্রে (ডাম্পস্টার) আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে তৃতীয় ও পঞ্চম মাত্রার অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
কৌঁসুলিদের মতে, ২৯ জুলাই ভোর ৫টার ঠিক আগে অ্যান্ডারসন ব্রাইডেন স্ট্রিটের ৮৫০০ ব্লকের একটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। এ সময় ডেট্রয়েট ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন। অভিযোগ রয়েছে, এই সুযোগে অ্যান্ডারসন ওয়েস্ট শিকাগো এলাকার ৩০০ ব্লকে অবস্থিত একটি ফায়ার স্টেশনে (ফায়ারহাউস) প্রবেশ করে দমকলকর্মীদের ব্যক্তিগত বিভিন্ন জিনিসপত্র চুরি করেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার অগ্নিসংযোগ, জোরপূর্বক ভবনে প্রবেশ, চারটি চুরির অভিযোগ এবং আর্থিক লেনদেনের যন্ত্র, যেমন ক্রেডিট বা ডেবিট কার্ড, চুরি ও নিজের কাছে রাখার চারটি অভিযোগ আনা হয়েছে।
সরকারি কৌঁসুলিদের তথ্যমতে, গত ৪ আগস্ট অ্যান্ডারসন রোজলন স্ট্রিটের ৮৫০০ ব্লকের একটি বাড়িতে আগুন ধরিয়ে দেন বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়। শুক্রবার ডেট্রয়েট পুলিশ অ্যান্ডারসনকে গ্রেপ্তার করে।
এক বিবৃতিতে ডেট্রয়েট ফায়ার কমিশনার চার্লস সিমস বলেন, “ডেট্রয়েটের পশ্চিম অংশে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আমাদের তদন্তকারীরা কয়েক সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করেছেন। তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রমাণাদি যাচাই করেছেন এবং প্রতিটি সূত্র ধরে তদন্ত চালিয়েছেন। “এই মামলার অভিযোগগুলো অত্যন্ত উদ্বেগজনক, বিশেষ করে এ কারণে যে এর সঙ্গে ডেট্রয়েট ফায়ার ডিপার্টমেন্টের একজন সাবেক সদস্য জড়িত এবং ফায়ারহাউস থেকে চুরির ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন আমাদের দমকলকর্মীরা জরুরি পরিস্থিতিতে বাইরে দায়িত্ব পালন করছিলেন। যে-ই ইচ্ছাকৃতভাবে আগুন ধরাক, ফায়ারহাউস থেকে চুরি করুক কিংবা ডেট্রয়েটবাসীর নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলুক তাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে। এক্ষেত্রে সে কে বা অতীতে ডেট্রয়েট ফায়ার ডিপার্টমেন্টের ইউনিফর্ম পরেছিল কি না, তা কোনো বিবেচ্য বিষয় নয়।”
সম্প্রতি আরও কয়েকজন দমকলকর্মীর বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। জুলাইয়ের শেষ দিকে ডেট্রয়েটের দমকলকর্মী ডেরেক ম্যাকমেনেমির বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি রাখার অভিযোগ আনা হয়। এর আগে জুনের শেষ দিকে ওয়ারেন শহরের এক দমকলকর্মীর বিরুদ্ধে ১৮ বছর বয়সী এক তরুণীর সঙ্গে অনুপযুক্ত যোগাযোগের অভিযোগ আনা হয়েছিল।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন